মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষিত! তিন ভারতীয় তারকা তালিকায়, বাদ উত্তরবঙ্গের কন্যা
Connect with us

খেলার খবর

মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষিত! তিন ভারতীয় তারকা তালিকায়, বাদ উত্তরবঙ্গের কন্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  শেষ হলো মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Women’s World Cup)। টুর্নামেন্টের সেরা একাদশ (Best XI) ঘোষণা করেছে আইসিসি (ICC)। সেখানে জায়গা পেয়েছেন তিন ভারতীয় (Indian Players) — দীপ্তি শর্মা (Deepti Sharma), স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। তবে চমক রিচা ঘোষ (Richa Ghosh)! দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও স্থান মেলেনি তাঁর।

টুর্নামেন্টে ভারতের ব্যাটিং স্তম্ভ ছিলেন স্মৃতি মন্ধানা। ৪৩৪ রান করে দলের সর্বোচ্চ রানসংগ্রাহক (Top Scorer) তিনি, আর সামগ্রিকভাবে ছিলেন দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর দুরন্ত সেঞ্চুরি (Century) দলকে এগিয়ে দেয়। ফলে তাঁকে বাদ দেওয়া প্রায় অসম্ভবই ছিল।

অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক (Highest Run-Getter) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক লরা উলভার্ট (Laura Wolvaardt) স্বাভাবিকভাবেই দলে আছেন। ফাইনাল (Final) ও সেমিফাইনালে (Semifinal) সেঞ্চুরি হাঁকিয়ে একাই দলকে টেনেছেন তিনি। তাঁকেই নির্বাচিত করা হয়েছে বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক (Captain)।

ভারতের জেমাইমা রডরিগেজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলেছিলেন মহাকাব্যিক ইনিংস (Heroic Knock) — অপরাজিত ১২৭ রান। তাঁর ইনিংসেই ভারত হারিয়েছিল শক্তিশালী অজিদের। ফাইনালেও তাঁর ফিল্ডিং (Fielding) প্রশংসিত হয়েছে।

Advertisement
ads

অলরাউন্ডার (All-Rounder) দীপ্তি শর্মা টুর্নামেন্টের সেরা ক্রিকেটার (Player of the Tournament)। ব্যাট হাতে ২১৫ রান, বল হাতে ২২ উইকেট — সত্যিই অলরাউন্ড পারফরম্যান্স। ফাইনালে হাফসেঞ্চুরি (Half-Century) ও পাঁচ উইকেট (Five-Wicket Haul) নিয়ে ইতিহাস গড়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মারিজান কেপ (Marizanne Kapp) ছিলেন দলের মূল শক্তি। ২০৮ রান ও ১২ উইকেট তুলে নিয়েছেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডকে (England) কার্যত একাই গুঁড়িয়ে দেন পাঁচ উইকেট নিয়ে।

অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার (Ash Gardner) দলে জায়গা পেয়েছেন তাঁর দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে — ৩২৮ রান ও সাত উইকেট। মহিলা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিও তাঁর দখলে।

বল হাতে ঝলক দেখিয়েছেন ইংল্যান্ডের স্পিনার সোফি একলেস্টন (Sophie Ecclestone)। নিয়েছেন ১৬ উইকেট, যদিও সেমিফাইনালের চার উইকেটও দলকে জেতাতে পারেনি।

অজি পেসার অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland) টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী — মোট ১৭ উইকেট। ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

Advertisement
ads

দক্ষিণ আফ্রিকার নাদিন ডি’ক্লার্ক (Nadine de Klerk) করেছেন ২০৮ রান এবং নিয়েছেন ৯ উইকেট, তবে ফাইনালে তেমন সাফল্য পাননি।

পাকিস্তান (Pakistan) থেকে একমাত্র প্রতিনিধি সিদরা নওয়াজ (Sidra Nawaz)। চারটি ক্যাচ ও চারটি স্টাম্পিং (Stumping) করেছেন তিনি, যদিও দলের সার্বিক পারফরম্যান্স ছিল হতাশাজনক।

লেগস্পিনার আলানা কিং (Alana King) অস্ট্রেলিয়ার হয়ে ১৩ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েছেন।

দলের দ্বাদশ ব্যক্তি (12th Player) হিসেবে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt)। ২৬২ রান ও ৯ উইকেট তাঁর ঝুলিতে।

Advertisement
ads
Continue Reading
Advertisement