ভাইরাল খবর
হামলার পর নিরাপত্তা বাড়ল বিজেপি সাংসদ খগেন মুর্মুর, পেলেন ওয়াই+ ক্যাটাগরি সুরক্ষা
ডিজিটাল ডেস্কঃ হামলার (Attack) ঘটনার পর বিজেপি সাংসদ (BJP MP) খগেন মুর্মুর (Khagen Murmu) নিরাপত্তা (Security) আরও জোরদার করা হয়েছে। আগে যেখানে তাঁর সঙ্গে মাত্র দুইজন নিরাপত্তারক্ষী (Security Guards) নিযুক্ত ছিলেন, এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১। বর্তমানে তিনি ওয়াই+ ক্যাটাগরি নিরাপত্তা (Y+ Category Security) পাচ্ছেন বলে জানা গেছে।
শুধু সাংসদের ব্যক্তিগত নিরাপত্তাই নয়, তাঁর বাড়িতেও (Residence) বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে সাংসদের সঙ্গে দেখা করতে আসা যে কোনও ব্যক্তিকে নিরাপত্তারক্ষীদের অনুমতি (Permission) নিয়েই প্রবেশ করতে হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর উত্তরবঙ্গের নাগরাকাটা (Nagrakata) এলাকায় বন্যা পরিস্থিতি (Flood Situation) পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন উত্তর মালদার (North Malda) বিজেপি সাংসদ খগেন মুর্মু। গুরুতর আহত অবস্থায় তাঁকে শিলিগুড়ির (Siliguri) একটি নার্সিংহোমে (Nursing Home) ভর্তি করা হয়।
চিকিৎসার (Treatment) পর প্রায় ২০ দিন পর শনিবার রাতে তিনি বাড়ি ফেরেন। পরিবার সূত্রে (Family Sources) জানা গেছে, এখন সাংসদকে বিশ্রামে (Rest) থাকতে বলা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শে তিনি আপাতত কথা বলা থেকেও বিরত রয়েছেন।
আগামী দু’একদিনের মধ্যেই তাঁকে দিল্লির (Delhi) এইমস (AIIMS) হাসপাতালে নিয়ে যাওয়া হবে আরও চিকিৎসার জন্য।
