দেশের খবর
অকালমৃত্যু ৩০ বছরের ‘ব্রহ্মস’ ইঞ্জিনিয়ারের, কি হয়েছিল সেই প্রকৌশলীর
ডিজিটাল ডেস্কঃ অপারেশন সিঁদুরে (Operation Sindhur) ভারতের বিখ্যাত ব্রহ্মাস্ত্র (BrahMos Missile) ‘ব্রহ্মস’-এর দক্ষতা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটি নির্ভুলভাবে লক্ষ্য করে ধ্বংস করেছে ‘ব্রহ্মস’। তবে সেই প্রযুক্তির মস্তিষ্কেরই অকালমৃত্যু ঘটল।
লখনউয়ের (Lucknow) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর ‘ব্রহ্মস’ (BrahMos) ক্ষেপণাস্ত্র প্রকল্পের নকশাবিদ ও ইঞ্জিনিয়ার আকাশদীপ গুপ্ত (Akashdeep Gupta) মাত্র ৩০ বছর বয়সে (age 30) মৃত্যুবরণ করেছেন। আচমকাই তাঁর স্বাস্থ্যের (health) অবনতি ঘটে এবং তিনি হার্ট অ্যাটাকে (heart attack) প্রাণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হৃদরোগ (heart disease) মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্ত (post-mortem) রিপোর্টের পরই চূড়ান্ত কারণ জানা যাবে।”
আকাশদীপ গুপ্ত লখনউয়ের আলমবাগ (Alambagh) এলাকায় স্ত্রীর (wife) সঙ্গে থাকতেন। তাঁর অকালমৃত্যুতে পরিবার শোকস্তব্ধ, এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু (heart attack deaths) বাড়ছে। প্রায়ই চাপ (stress) ও অনিয়মিত জীবনযাপন (unhealthy lifestyle) এই অকালমৃত্যুর মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে।


