ভাইরাল খবর
বিহারে ‘ইন্ডিয়া’ জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব! জোট রক্ষায় কংগ্রেসের আত্মত্যাগ
ডিজিটাল ডেস্কঃ বিহার (Bihar) বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে স্পষ্ট রণনীতি। অবশেষে মুখ্যমন্ত্রী (Chief Minister) পদপ্রার্থী হিসেবে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল তেজস্বী যাদবের (Tejashwi Yadav) নাম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন জোটের নেতারা।
একই সঙ্গে বিকাশশীল ইনসান পার্টির (Vikassheel Insaan Party – VIP) প্রধান মুকেশ সাহানি (Mukesh Sahani)-কে উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। অর্থাৎ বিহারে যদি ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় আসে, কংগ্রেস (Congress) সরকারে কোনও গুরুত্বপূর্ণ পদ পাবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটের ঐক্য (Unity) বজায় রাখতেই কংগ্রেসকে আত্মত্যাগ (Sacrifice) করতে হয়েছে। আরজেডি (RJD) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav), কংগ্রেসের প্রবীণ নেতা অশোক গেহলট (Ashok Gehlot)-সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর গেহলট জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। যদিও আসনরফা (Seat Sharing) চূড়ান্ত হয়নি বলে তিনি স্বীকার করেন।
গেহলট বলেন, “বিহারে ২৪৩টি আসন (Seats) রয়েছে। এর মধ্যে ৫ থেকে ১০টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই (Friendly Contest) হতে পারে।” তবু তাঁর বিশ্বাস, এনডিএর (NDA) বিরুদ্ধে একজোট হয়েই লড়বে ‘ইন্ডিয়া’ জোট।
বৈঠকের পরই গেহলট ইঙ্গিত দিয়েছিলেন, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তেজস্বীর নাম ঘোষণা হতে পারে। যদিও বিহার কংগ্রেসের অনেকেই চেয়েছিলেন মুখ্যমন্ত্রী পদে কাউকে আগে ঘোষণা না করতে। শেষ পর্যন্ত আরজেডির দাবিতে মাথা নোয়াতে হয় কংগ্রেসকে।
বৃহস্পতিবার ইন্ডিয়া জোট মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী উভয়ের নাম ঘোষণা করলেও কংগ্রেসের ভাগ্যে কিছুই জোটেনি। মুকেশ সাহানির দল রাজ্যে হাতেগোনা কয়েকটি আসনে লড়লেও তাঁকেই ডেপুটি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে।
অন্যদিকে, জোটের শরিকদের মধ্যে এখনও আসনরফা স্পষ্ট হয়নি। অন্তত ১২টি আসনে সরাসরি একে অপরের বিরুদ্ধে লড়ছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। তবে গেহলটের মতে, এটি “বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা (Friendly Fight)” মাত্র।
সাংবাদিক বৈঠকে জোটের তরফে আরও ঘোষণা করা হয় — বিহারে ইন্ডিয়া জোট সরকার গঠিত হলে আরেকজন উপমুখ্যমন্ত্রী করা হবে, যিনি অনগ্রসর শ্রেণি (OBC) থেকে আসবেন। রাজনৈতিক মহলের প্রশ্ন, সেখানেও কি কংগ্রেস জোটের স্বার্থে আত্মত্যাগ করবে?


