‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’—ভ্রাতৃদ্বিতীয়ায় নতুন গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ধর্ম

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’—ভ্রাতৃদ্বিতীয়ায় নতুন গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ ভ্রাতৃদ্বিতীয়া (Bhai Phonta)। এই শুভ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি প্রকাশ্যে আনলেন তাঁর লেখা ও সুর করা একটি নতুন গান—‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা।’

মাত্র ২৫ সেকেন্ডের একটি মিউজিক ভিডিও (Music Video) পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজের এক্স (X) হ্যান্ডেলে। গানটি গেয়েছেন গায়িকা ঐতিহ্য (Oitijhya)। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ভ্রাতৃদ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। আমার কথা ও সুরে, ঐতিহ্যের কণ্ঠে ছোট্ট নিবেদন।” গানটির মূল ভাবনা—ভাইয়ের মঙ্গল কামনা এবং আলোয় ভরিয়ে তোলার বার্তা।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বহুমুখী প্রতিভার অধিকারী। কবিতা-প্রবন্ধ লেখা, গান লেখা ও সুর করা, এমনকি ছবি আঁকায়ও তিনি দক্ষ। দুর্গাপুজো (Durga Puja)-র সময়ও বিভিন্ন উদ্যোক্তার অনুরোধে একাধিক পুজোর গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। কালীপুজোতেও (Kali Puja) প্রকাশ পেয়েছিল তাঁর সুর করা গান—‘অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে/ শান্তি নিয়ে এসো মা’, যা গেয়েছিলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় (Sriradha Bandopadhyay)। সোমবার সকালে সেই গানটির প্রায় ২ মিনিটের ভিডিওও এক্স (X)-এ শেয়ার করেছিলেন তিনি।

ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা ও গান প্রকাশের পাশাপাশি, এদিন স্বনামধন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) প্রয়াণদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বাংলা সাহিত্যের দিকপাল, স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।”

Continue Reading
Advertisement