ভাইরাল খবর
কালীপুজোয় বিশেষ শুভেচ্ছা মমতার, নিজের লেখা ও সুর করা গান পোস্ট মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ আলোর উৎসবে (Festival of Lights) রাঙিয়ে উঠেছে বাংলা, আর সেই আনন্দের আবহেই রাজ্যবাসীকে এক বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীপুজো (Kali Puja) উপলক্ষে সোমবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডেল থেকে একটি বিশেষ মিউজিক ভিডিও (Music Video) শেয়ার করেন তিনি। ভিডিওটিতে শোনা যাচ্ছে তাঁরই লেখা ও সুর করা একটি গান, যেখানে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ভেসে এসেছে প্রার্থনার সুর:
‘অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে/ শান্তি নিয়ে এসো মা।’
এই গানটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লিখেছেন ও সুর দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন,
‘দয়াময়ী মা, আমার করুণাময়ী মা, এসো মাগো আলোর দেবী, আলো নিয়ে এসো মা। অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো মা। সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
“দয়াময়ী মা,
আমার করুণাময়ী মা,
এসো মাগো আলোর দেবী,
আলো নিয়ে এসো মা।
অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে
শান্তি নিয়ে এসো মা।”সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর… pic.twitter.com/GBuNQZPjV2
— Mamata Banerjee (@MamataOfficial) October 20, 2025
মুখ্যমন্ত্রীর পোস্টের সঙ্গে সংযুক্ত ওই গানে আলো ও শান্তির আহ্বান জানানো হয়েছে। বার্তাটি স্রেফ সরকারি শুভেচ্ছা নয়, বরং একটি আত্মিক অনুভব— যা প্রতিফলিত হয়েছে তাঁর সৃজনশীল গানে।
প্রসঙ্গত, কালীঘাটে (Kalighat) মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বাড়িতেও প্রতি বছর কালীপুজো হয়। রবিবার সন্ধ্যায় নিজের বাড়ির দেবীমূর্তির (Goddess Idol) ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এই পুজোর তিনি নিজেই কর্ত্রী (Organizer)। পুজোর আয়োজন, অতিথিদের আপ্যায়ন— সবটাই নিজ হাতে করেন মুখ্যমন্ত্রী।
শুধু প্রশাসনিক দায়িত্বই নয়, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে লেখিকা (Writer), গীতিকার (Lyricist), সুরকার (Composer), শিল্পী (Painter)— এক কথায় বহুমুখী প্রতিভার অধিকারী। সারাবছরই কবিতা লেখা, গান রচনা ও চিত্রাঙ্কনে (Painting) নিজেকে ব্যস্ত রাখেন। দুর্গাপুজোর (Durga Puja) সময়েও একাধিক পুজো কমিটির অনুরোধে তিনি গান লিখেছিলেন। কালীপুজোতেও সেই ধারাবাহিকতা বজায় থাকল।
শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া মুখ্যমন্ত্রীর এই গান ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। অনেকেই একে “আলোর উৎসবের আত্মিক বার্তা” হিসেবে দেখছেন।


