SIR নিয়ে আতঙ্কে তৃণমূল? মুখ্যমন্ত্রীর মন্তব্যে কটাক্ষ সুকান্ত মজুমদারের
Connect with us

ভাইরাল খবর

SIR নিয়ে আতঙ্কে তৃণমূল? মুখ্যমন্ত্রীর মন্তব্যে কটাক্ষ সুকান্ত মজুমদারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে (West Bengal) বিধানসভা নির্বাচন (Assembly Election)। এবার নির্বাচনে এসআইআর (SIR – Summary Revision of Electoral Rolls) যে বড় ভূমিকা পালন করতে চলেছে, তা স্পষ্ট। বিহারে (Bihar) বিস্তর বিতর্ক সত্ত্বেও এসআইআর সফলভাবে হয়েছে, এবং আগামী মাসেই সেখানে ভোট। তার পরপরই শুরু হতে চলেছে বাংলার নির্বাচন।

এই প্রেক্ষাপটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) স্পষ্টতই উদ্বিগ্ন, এমনই মত বিরোধীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি বহিরাগত (Outsider) ইস্যুতে সরব হয়েছেন। সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র থেকে শুরু করে শুক্রবার গিরিশ পার্কে (Girish Park) একটি কালীপুজোর (Kali Puja) উদ্বোধন মঞ্চ থেকেও তিনি বলেন, শহরের বিভিন্ন এলাকায় বহিরাগতরা ঢুকে পড়ছে।

তিনি দাবি করেন, এরা দীর্ঘদিন ধরে কলকাতায় থাকা অবাঙালি (non-Bengali) নন। কেউ বস্তি এলাকায় (Slum Area) বাড়ি তৈরি করে বসবাস করছেন, কেউ আবার হোটেল (Hotel) বা গেস্ট হাউসে (Guest House) আশ্রয় নিচ্ছেন। পাশাপাশি, এই পরিস্থিতিতে কলকাতার কাউন্সিলরদের (Councillor) কড়া নজরদারির নির্দেশও দিয়েছেন তিনি।

Advertisement
ads ads

এই মন্তব্য ঘিরেই বিজেপির (BJP) তরফে তীব্র প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, “এসআইআর (SIR) নিয়ে যদি তৃণমূলের কোনও সমস্যা থাকে, তাহলে তারা নির্বাচন কমিশনের (Election Commission) কাছে যাক। এটা তো বিজেপি করছে না। বিহারে এসআইআর হয়েছে, সাধারণ মানুষ কিন্তু মেনে নিয়েছেন। সেখানে তো কেউ আপত্তি করেনি।”

সুকান্তর কটাক্ষ, “আসলে তৃণমূল এসআইআরকে ভয় পাচ্ছে। মুখ্যমন্ত্রী আতঙ্কে ভুলভাল কথা বলছেন।”

উল্লেখ্য, বিহারে নির্বাচন শেষ হলেই বাংলায় ভোট প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনার রাজ্যে এসে এসআইআরের কাজ শুরু করে দিয়েছেন।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads