বিশ্বের খবর
আফগানিস্তানে পাকিস্তানের বর্বর হামলা! মহিলা-শিশুকে নিশানা, মৃত অন্তত ২০
ডিজিটাল ডেস্কঃ nআফগানিস্তানের কান্দাহার (Kandahar) প্রদেশের স্পিন বোলদাক (Spin Boldak) এলাকায় ভয়াবহ আকাশপথে হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan)। এই হামলায় বেছে বেছে শিশু (Children), মহিলা (Women) এবং বৃদ্ধদের (Elderly) নিশানা করেছে পাকিস্তান সেনা (Pakistan Army)।
টোলো নিউজ় (Tolo News) সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আকাশপথে চালানো এই হামলার ফলে কান্দাহারে একের পর এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মহিলা ও বয়স্ক নাগরিক। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই আক্রমণে কমপক্ষে ২০ জন আফগান (Afghan) নাগরিক প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা ১৬০-র বেশি।
স্পিন বোলদাকের (Spin Boldak) বিভিন্ন জায়গায় বোমাবর্ষণের ফলে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এলাকা কার্যত শ্মশানে (Graveyard) পরিণত হয়েছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নিহতদের বেশিরভাগই নিরীহ গ্রামবাসী বলে জানা যাচ্ছে।
এই মুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানের (Afghanistan-Pakistan) মধ্যে যুদ্ধবিরতি (Ceasefire) চলছে। উভয় দেশের তরফে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। সীমান্তে আপাতত শান্তি থাকলেও, পরিস্থিতি আবার কখন ভয়ঙ্কর মোড় নিতে পারে, সেই নিয়ে আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে।
আফগান জনগণের উপর পাকিস্তানের এই বর্বর আচরণ নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছে, শিশুদের মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে, আতঙ্কিত স্বজনরা ছুটে বেড়াচ্ছেন।


