কাজের দিনে স্বস্তি, মাসে এক দিন ঋতুকালীন ছুটি পাবেন মহিলারা
Connect with us

ভাইরাল খবর

কাজের দিনে স্বস্তি, মাসে এক দিন ঋতুকালীন ছুটি পাবেন মহিলারা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নারী কর্মীদের স্বার্থে বড় পদক্ষেপ নিল কর্নাটক (Karnataka) সরকার। রাজ্যের মন্ত্রিসভা বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করেছে, যার মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের সমস্ত মহিলা কর্মীরা প্রতি মাসে এক দিন করে সবেতন ঋতুকালীন ছুটি (paid menstrual leave) পাবেন।

এই নতুন নীতি ‘মেন্সট্রুয়াল লিভ পলিসি ২০২৫’ (Menstrual Leave Policy 2025) নামে পরিচিত হবে। এটি কার্যকর হবে কর্নাটকের সমস্ত সরকারি অফিস (government offices), বেসরকারি সংস্থা (private companies), তথ্যপ্রযুক্তি সংস্থা (IT companies) ও বহুজাতিক সংস্থাগুলিতে (multinational corporations) কর্মরত মহিলাদের জন্য।

প্রথমবার এই প্রস্তাবটি তোলা হয়েছিল ২০২৪ সালে, যেখানে বছরে ছয় দিন ছুটি দেওয়ার কথা বলা হয়েছিল। এবার সেই সংখ্যাই বাড়িয়ে বছরে বারো দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কর্মরত নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের (physical and mental health) দিকে নজর দিয়েই এই প্রগতিশীল পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিসভার মতে, এই সিদ্ধান্ত কর্মক্ষেত্রে ঋতুকাল নিয়ে সচেতনতা (awareness) বাড়াতেও সাহায্য করবে।

Advertisement
ads

কর্ণাটকের শ্রমমন্ত্রী (Labour Minister) সন্তোষ লাড় এই সিদ্ধান্তকে সরকারের “সবচেয়ে প্রগতিশীল আইনগুলির” একটি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “নারীর কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।”

প্রসঙ্গত, বিহারে (Bihar) ১৯৯২ সাল থেকেই মাসে দু’দিন ঋতুকালীন ছুটির (menstrual leave) প্রথা চালু আছে। কেরালার (Kerala) সরকারি স্কুলে ছাত্রীদের জন্য রয়েছে এই সুবিধা। ওড়িশা (Odisha) সরকার ২০২৪ সালে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। এবার কর্নাটকও সেই তালিকায় যুক্ত হলো।

Continue Reading
Advertisement