'পারফেক্ট স্ট্রাইক'-এ পাক বধ, অমিত শাহর শাহী বার্তা ঘিরে নেটদুনিয়ায় সার্জিকাল গন্ধ
Connect with us

খেলার খবর

‘পারফেক্ট স্ট্রাইক’-এ পাক বধ, অমিত শাহর শাহী বার্তা ঘিরে নেটদুনিয়ায় সার্জিকাল গন্ধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ (World Cup) হোক বা এশিয়া কাপ (Asia Cup), মঞ্চ বদলালেও বদলায় না ফলাফল। একদিকে ভারত (India), অন্যদিকে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan)। ক্রিকেটের (Cricket) বাইশ গজে দুই দেশের এই চিরন্তন দ্বৈরথে ফের একবার ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team) প্রমাণ করল আধিপত্য।

কলম্বোর (Colombo) মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানে গুটিয়ে গেল পাকিস্তান। ৮৮ রানে জিতে নিল ভারত। এই জয়ের সুবাদে মহিলা ভারত-পাক দ্বৈরথে ১২-০ ব্যবধানে এগিয়ে গেল ‘উইমেন ইন ব্লু’ (Women in Blue)। আর এই জয়ের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ লেখেন, “পারফেক্ট স্ট্রাইক!”

এই দুই শব্দেই যেন পুরো ম্যাচের সারাংশ। কিন্তু শুধু ক্রিকেটীয় অর্থে নয়, এই বার্তা ঘিরে রাজনৈতিক এবং সামরিক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকেই। কারণ, “পারফেক্ট স্ট্রাইক” শব্দযুগল অনেকের কাছেই স্মরণ করিয়ে দিয়েছে ভারতীয় সেনার ‘সার্জিকাল স্ট্রাইক’ (Surgical Strike)-এর ঘটনা।

উল্লেখযোগ্যভাবে, অমিত শাহ তাঁর পোস্টে একবারও ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করেননি। তবুও নেটিজেনদের (Netizens) মধ্যে এই শব্দচয়নের মধ্যে দিয়ে ‘সার্জিকাল’ বার্তা স্পষ্ট বলে মনে করছেন অনেকেই। কারণ বিগত কয়েক বছর ধরেই ভারত-পাক ম্যাচ মানেই যেন ‘যুদ্ধক্ষেত্র’।

Advertisement
ads

এর আগেও পুরুষ ক্রিকেট দলের (Men’s Cricket Team) জয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লিখেছিলেন, “অপারেশন সিঁদুর। একই পরিণতি হল… ভারত জিতল!”
এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে হ্যাটট্রিক জয়ের পর এমন টুইট (Tweet) করেছিলেন তিনি। এবার মহিলা দলের অসাধারণ জয়ের পর বার্তা দিলেন অমিত শাহ।

ভারতীয় দলকে উদ্দেশ্য করে তিনি লেখেন,
“পারফেক্ট স্ট্রাইক। মহিলাদের বিশ্বকাপে আজকের ম্যাচে আমাদের মহিলা দল আধিপত্য দেখিয়ে জিতেছে। দেশ তোমাদের নিয়ে গর্বিত। আগামী ম্যাচগুলোর জন্য শুভেচ্ছা।”

এই জয়ে উৎসবের আবহ, সঙ্গে রাজনৈতিক বার্তা মিশে যেন পুরো বিষয়টিকে এক অন্য মাত্রা দিয়েছে। দেবীপক্ষে মহিলা ক্রিকেটারদের (Women Cricketers) এই জয়ের মধ্যে দিয়েই যেন খেলার ময়দানে পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নিয়েছে ভারত, মনে করছেন অনেকে।

Advertisement
ads
Continue Reading
Advertisement