ছাত্রদের বাঁচাতে মাথায় ৪৬ টি সেলাই, ব্রেন সার্জারি ও বন্দুক-পাইপগানের মুখোমুখি মমতা
Connect with us

ভাইরাল খবর

ছাত্রদের বাঁচাতে মাথায় ৪৬ টি সেলাই, ব্রেন সার্জারি ও বন্দুক-পাইপগানের মুখোমুখি মমতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলেজ নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অনেকেই ভেবেছিলেন, তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই হয়তো আসবে নির্বাচনের ইঙ্গিত। কিন্তু প্রত্যাশা ভঙ্গ করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কিংবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখে কলেজ ভোট প্রসঙ্গে একটিও সরাসরি বার্তা শোনা গেল না। বরং মুখ্যমন্ত্রী অতীতের ছাত্র রাজনীতির দিনগুলোর স্মৃতি টেনে এনে রোমহর্ষক অভিজ্ঞতার কাহিনি শুনিয়ে দিলেন।

মমতার কথায়, আশুতোষ কলেজে (Asutosh College) ছাত্র নির্বাচন চলাকালীন কীভাবে তিনি সিপিএমের (CPM) দাদাগিরির বিরুদ্ধে দাঁড়িয়ে দুই ছাত্রকে রক্ষা করেছিলেন, সেই ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, “আমি বক্তৃতা দিচ্ছিলাম, হঠাৎ দেখি দু’জনকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমি কলার চেপে ধরি, অশোকা দু’ঘা মারল, ছেলেদুটোকে উদ্ধার করি। এরপর আমাকে বন্দুক, পাইপগান, এমনকি স্টেনগান নিয়েও তাড়া করা হয়।”

এই প্রসঙ্গেই মমতা উঠে আনেন তৃণমূল নেতা সুব্রত বক্সীর (Subrata Bakshi) নাম। তাঁর স্মৃতিচারণায় আসে বক্সীর পাড়ার শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার (Shrihari Mistanna Bhandar) আর তার পাশের রেস্তোরাঁর কথা। সেদিন স্থানীয়রা তাঁকে রেস্তোরাঁয় লুকিয়ে প্রাণে বাঁচিয়েছিলেন। মমতার ভাষায়, “ওরা না ঢুকিয়ে দিলে সেদিনই শেষ করে দিত। হাজরার মোড়ে ডান্ডা মেরেছিল।”

Advertisement
ads

নিজের উপর হওয়া হামলার ভয়াবহতা নিয়েও খোলাখুলি বলেন তিনি। মাথায় ৪৬টি সেলাই, ব্রেন অপারেশন, ডান হাতে হাড় ভেঙে যাওয়ার মতো স্মৃতি উস্কে দিয়ে মমতা বলেন, “প্রথমে রক্ত গলগল করে বেরোচ্ছিল, দ্বিতীয়বারে চারপাশ ভেসে যায় রক্তে, তৃতীয়বারে হাতটা মাথায় উঠেছিল। তখনই ইশ্বর বাঁচিয়ে দেয়।”

নাম না করেও স্পষ্ট বার্তা ছিল বাম শিবিরের (Left Front) প্রতি। কলেজ নির্বাচন প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও ছাত্র রাজনীতিতে সহিংসতার ইতিহাস টেনে এনে বিরোধীদের উদ্দেশে কঠোর বার্তা দেন মমতা। আর তাঁর এই বক্তব্যেই নতুন করে ফের সরগরম রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement