রাজনীতি
অভিনেত্রীর অভিযোগে রাজনৈতিক মহলে তোলপাড়, কংগ্রেস যুব সভাপতির ইস্তফা
ডিজিটাল ডেস্ক : কেরলের মঞ্চে নতুন এক যৌন হয়রানির অভিযোগের ঝড় উঠল। মালয়ালম অভিনেত্রী রিনি অ্যান জর্জ (Rini Ann George) প্রকাশ্যে জানান, তিন বছরের বেশি সময় ধরে এক রাজনৈতিক নেতার (Political Leader) কাছ থেকে তিনি বারবার অশালীন মেসেজ পেয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি (BJP) সূত্রে জানা গেছে, রিনির নিশানায় আসলে কংগ্রেসের (Congress) কেরল বিধায়ক রাহুল মামকুতাথিল (Rahul Mamakutathil)।
রিনি জানান, বারবার আপত্তিকর মেসেজ পাওয়ার পাশাপাশি তাঁকে পাঁচতারা হোটেলে (Five-Star Hotel) ডেকেও পাঠানো হয়েছিল। অভিনেত্রী জানান, “আমি বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাই। তখনই জানতে পারি, ওই যুবনেতা কয়েকজন দলীয় নেতার স্ত্রী ও কন্যার সঙ্গেও একই আচরণ করেছেন। তার পরেও তিনি সুযোগ পেয়েছেন।” প্রকাশ্য অভিযোগের মাধ্যমে রিনি সকলের হয়ে মুখ খুলেছেন।


