ভাইরাল খবর
দ্বৈত জীবন ফাঁস! পরকীয়ায় মগ্ন স্বামীকে হাতেনাতে ধরে ফেললেন স্ত্রী
ডিজিটাল ডেস্কঃ সন্দেহই যে সম্পর্ক ভাঙার শুরু হতে পারে, তা আরও একবার প্রমাণ করল একটি ভাইরাল ভিডিও। দীর্ঘদিন ধরে স্বামীর (Husband) উপর পরকীয়ার (Extramarital Affair) সন্দেহ করে আসছিলেন স্ত্রী (Wife)। অবশেষে সবটা হাতে-নাতে ধরতে নিজেই পৌঁছে যান এক নির্দিষ্ট ফ্ল্যাটে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন, তা তাঁর কল্পনারও বাইরে। ফ্ল্যাটের দরজা খুলতেই স্বামীকে এক তরুণীর সঙ্গে দেখতে পান স্ত্রী। তার চেয়েও বড় চমক ছিল—সেই তরুণীর সঙ্গে তিন থেকে চার বছরের এক শিশুকন্যাও উপস্থিত! অর্থাৎ স্ত্রীর অজান্তেই সেখানে তৈরি হয়ে গিয়েছে আরেকটি সম্পূর্ণ সংসার (Secret Family)।
Extra-Marital affair Kalesh (Wife Caught her Husband have one more Family)
pic.twitter.com/kpS763KgIn— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 8, 2025
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ‘ঘর কা কলেশ’ (Ghar Ka Kalesh) নামের একটি এক্স (X) হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই না হলেও, এটি প্রকাশ্যে আসতেই বিস্ফোরণ ঘটেছে। দেখা যাচ্ছে, ফ্ল্যাটের দরজা খুলতেই এক তরুণ স্বাভাবিক মুখে বাইরে আসেন। স্ত্রী সোজা মুখোমুখি হয়ে বলেন, “এ বার থেকে তা হলে বাকি জীবন এখানেই থেকো।” পাশে দাঁড়িয়ে থাকে একটি ছোট্ট শিশু, যার সঙ্গে ওই তরুণের সম্পর্ক নিয়েও উঠেছে প্রশ্ন।
আরও পড়ুনঃ ‘ডেকেছেন বড় নেতা’, স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি সফরে দিলীপ ঘোষ, ঘনাচ্ছে রাজনৈতিক জল্পনা
দীর্ঘদিন ধরে গোপনে দ্বিতীয় তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন যুবক। সেই সম্পর্ক থেকেই জন্ম এক শিশুকন্যার। যদিও ভিডিওয় কোথাও ওই তরুণ দ্বিতীয়বার বিয়ে করেছেন কিনা, তার কোনও স্পষ্ট প্রমাণ নেই। ধরা পড়ার পরেও যুবক ও তাঁর প্রেমিকার নির্বিকার ভঙ্গিমা আরও ক্ষোভ ছড়িয়েছে নেটমাধ্যমে।
ভিডিওটি পোস্ট হতেই নেটিজেনদের একের পর এক প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “দুই নৌকায় পা দিলে ডুব হবেই।” আবার কারও মন্তব্য, “সম্পর্কে সততার অভাবেই এ সব হয়।”
সম্পর্কের জটিলতায় ভরা এই বাস্তব ঘটনা ঘিরে সমাজমাধ্যমে তীব্র চর্চা অব্যাহত।
