১০ বছরের কন্যার উপর নির্যাতনের অভিযোগ! উত্তেজিত জনতার হাতে মার খেলেন টোটো চালক
Connect with us

মালদা

১০ বছরের কন্যার উপর নির্যাতনের অভিযোগ! উত্তেজিত জনতার হাতে মার খেলেন টোটো চালক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্কুলে যাওয়ার পথে দশ বছরের এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল মালদহের কালিয়াচকে (Kaliachak, Malda)। অভিযুক্ত ৫০ বছরের এক টোটো চালক (Toto Driver) – স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি চলন্ত টোটোর মধ্যেই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করে ও শ্লীলতাহানির চেষ্টা করে। মুহূর্তেই তাঁকে ধরে ফেলে উত্তেজিত জনতা। শুরু হয় ব্যাপক গণধোলাই। পরিস্থিতি সামাল দিতে এসে পুলিশের এক অফিসার-সহ একাধিক সিভিক ভলান্টিয়ার আহত হন।

ঘটনাটি ঘটে কালিয়াচক থানার অধীন করারি চাঁদপুরের হারকালাটোলা এলাকায়। স্থানীয়রা জানান, নির্যাতনের ঘটনাটি চোখে পড়ে আশেপাশের কয়েকজনের। সঙ্গে সঙ্গে টোটো চালককে ধরে ফেলে উত্তেজিত জনতা। শুরু হয় রাস্তায় মারধর। খবর পেয়ে প্রথমে কালিয়াচক থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কিন্তু উত্তেজিত জনতার রোষ থেকে অভিযুক্তকে বাঁচাতে গিয়ে আহত হন এক পুলিশ আধিকারিক।

আরও পড়ুনঃ জীর্ণ সেতু ভাঙতেই নদীতে তলিয়ে গেল জীবন! প্রধানমন্ত্রীর শোক ও আর্থিক সহায়তা ঘোষণা

পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে দ্রুত সেখানে পৌঁছন কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা (Faizal Reza) এবং থানার আইসি সুমন রায় চৌধুরি (Suman Roy Chowdhury)। তাঁদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement
ads

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে (যার নাম আপাতত প্রকাশ করা হয়নি) আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবালিকার বক্তব্য রেকর্ড করা হচ্ছে এবং তাকে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের একাধিক ইউনিট তদন্তে নেমেছে। কেউ এই ঘটনায় আইন হাতে তুলে না নেন, সে বিষয়ে সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের।

Continue Reading
Advertisement