সল্টলেকে আবেগ, উত্তেজনা আর বার্তা—দিলীপ ঘোষ ফের বিজেপির কেন্দ্রবিন্দুতে?
Connect with us

রাজনীতি

সল্টলেকে আবেগ, উত্তেজনা আর বার্তা—দিলীপ ঘোষ ফের বিজেপির কেন্দ্রবিন্দুতে?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: শতাব্দীর পুরনো দল বিজেপি, কিন্তু রাজনীতির ময়দানে কখন কোন নেতা কোন দলে—সে নিয়ে সদাই জল্পনা! কিছুদিন ধরেই খবরের শিরোনামে বারবার ঘুরছিল একটাই প্রশ্ন—দিলীপ ঘোষ (Dilip Ghosh) কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন? কিন্তু মঙ্গলবার সেই সব কানাঘুষোকে কার্যত ধূলিসাৎ করে সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে প্রবল আত্মবিশ্বাসে হাজির হলেন প্রাক্তন রাজ্য সভাপতি।

সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)-র আমন্ত্রণে রাজ্য দপ্তরে আসেন দিলীপ। সেখানে শমীককে উপহার হিসেবে একটি গেরুয়া উত্তরীয় ও পদ্ম প্রতীকের মেমেন্টো তুলে দেন তিনি। দফতরের বাইরে তখন তুমুল স্লোগান—“বাংলার দামাল ছেলে দিলীপ ঘোষ স্বাগতম!” কর্মীদের ফুল, মিষ্টি, হাততালির মধ্যেই প্রবেশ করেন তিনি। সেই মুহূর্তেই প্রমাণ হয়ে যায়—দিলীপ এখনো কর্মীদের হৃদয়ের মুকুটহীন রাজা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপের স্পষ্ট জবাব, “দিলীপ ঘোষের দাম আছে, থাকবে। যার দাম থাকে তাকেই নিয়ে জল্পনা হয়। যাদের দাম নেই তারা রাস্তায় পড়ে থাকে।” এর পাশাপাশি দিলীপ শমীকের নেতৃত্বে নবান্ন দখলের ডাকও দেন। বলেন, “নতুন-পুরনো সবাইকে নিয়েই আমরা রাজ্য বিজেপিকে আরও শক্তিশালী করব।”

দলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের দ্বন্দ্ব প্রসঙ্গে শমীক বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে বাংলা এক নতুন, ঐক্যবদ্ধ বিজেপি দেখবে।” মেদিনীপুরের কর্মীদের আহ্বানে শমীককে আমন্ত্রণ জানিয়ে দিলীপ বুঝিয়ে দেন—বিজেপি থেকে ‘বাইরের রাস্তা’ নয়, বরং ‘ঘরের লড়াই’ই এখন তাঁর রাজনৈতিক মন্ত্র।
এদিন সল্টলেকে যেন ফিরে এল সেই পুরনো দিলীপ ঘোষ—দামাল, দাপুটে আর স্পষ্টভাষী।

Advertisement
ads
Continue Reading
Advertisement