বিয়ের পরেও মামার সঙ্গে সম্পর্ক নববধূর, প্রেমের জালে দেড় মাসেই প্রাণ গেল নববিবাহিত স্বামীর
Connect with us

খুন

বিয়ের পরেও মামার সঙ্গে সম্পর্ক নববধূর, প্রেমের জালে দেড় মাসেই প্রাণ গেল নববিবাহিত স্বামীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাত্র ৪৫ দিন আগে সংসার শুরু করেছিলেন। স্ত্রীর সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছিলেন প্রিয়াংশু (Priyanshu)। কিন্তু এত অল্প সময়েই জীবনের ইতি টানতে হল তাঁকে। বাইকে চেপে বোনের বাড়ি থেকে ফেরার পথে গুলি করে খুন করা হয় তাঁকে। তদন্তে নেমে চমকে যায় পুলিশ— এই খুনের ষড়যন্ত্রকারিণী স্বয়ং তাঁর নববধূ, গুঞ্জা (Gunja)। মামা জীবন সিং (Jeevan Singh)-এর সঙ্গে প্রেমে জড়িয়ে থাকা গুঞ্জা স্বামীকে সরাতে ভাড়া করেছিলেন সুপারি কিলার!

ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদ জেলার নবীনগরে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রিয়াংশুর বয়স ছিল ২৫। গুঞ্জার সঙ্গে তাঁর বিয়ে হয় মাত্র দেড় মাস আগে। কিন্তু সেই বিয়েতে গুঞ্জা রাজি ছিলেন না। কারণ, দীর্ঘদিন ধরে তাঁর মামা জীবনের সঙ্গে সম্পর্ক ছিল। পরিবার রাজি না হওয়ায় প্রিয়াংশুর সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুনঃ কসবা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাদের নিয়ে দিলীপের বিস্ফোরণ: ‘এরা এক ধাপ এগিয়ে’

বিয়ের পরও প্রাক্তন সম্পর্ক টিকিয়ে রাখেন গুঞ্জা। শেষমেশ জীবনের সহায়তায় ভাড়া করেন খুনি। ২৫ জুন গুলি করে খুন করা হয় প্রিয়াংশুকে। প্রাথমিকভাবে কিছু বুঝতে না পারলেও, গুঞ্জার অস্বাভাবিক আচরণে সন্দেহ জাগে পরিবারে। পুলিশের হাতে উঠে আসে মোবাইল কল রেকর্ড— যেখানে স্পষ্ট, গুঞ্জা একাধিকবার মামার সঙ্গে যোগাযোগ করছিলেন। মামার কললিস্টে ধরা পড়ে খুনিদের সঙ্গেও কথোপকথন।

Advertisement
ads

ঔরঙ্গাবাদ জেলা পুলিশ সুপার অমরেশ রাহুল (Amresh Rahul) জানিয়েছেন, গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। এখনও পর্যন্ত গুঞ্জা ও দুই সুপারি কিলারকে গ্রেফতার করা হয়েছে। পলাতক জীবন সিংয়ের খোঁজে তল্লাশি চলছে।

এই ঘটনা অনেকের মনে করিয়ে দিয়েছে মেঘালয়ের সেই ‘হানিমুন খুন’-এর স্মৃতি, যেখানে স্ত্রী নিজের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে ফিরে গিয়েছিলেন বাড়ি। এই নির্মমতা ও বিশ্বাসঘাতকতায় হতবাক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। তদন্ত চলছে, জেরা করা হচ্ছে আরও কয়েকজনকে।

Continue Reading
Advertisement