বিধানসভায় জোড়া ইস্যুতে তপ্ত রাজনীতি, শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত, ওয়াকআউট বিজেপির
Connect with us

রাজনীতি

বিধানসভায় জোড়া ইস্যুতে তপ্ত রাজনীতি, শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত, ওয়াকআউট বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের উত্তাল রাজ্য বিধানসভা (West Bengal Assembly)। বুধবার (Wednesday) জোড়া ইস্যু ঘিরে তপ্ত হয়ে উঠল বিধানসভার পরিবেশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়ায় তীব্র প্রতিবাদ করল বিজেপি (BJP)। পাশাপাশি, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-এর কু-কথা ইস্যুতে বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ করায় আরও ক্ষুব্ধ হন বিজেপি বিধায়কেরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুপুর ১২.১০টা নাগাদ বিজেপির বিধায়কেরা শঙ্কর ঘোষের (Shankar Ghosh) নেতৃত্বে ওয়াকআউট করেন।

বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) শুভেন্দুর বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের নোটিসের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, চলতি অধিবেশনেই ওই রিপোর্ট পেশ করা হতে পারে। অন্যদিকে, বীরভূমের এসআরডি-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সম্প্রতি প্রকাশ্যে বিজেপি নেতাদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ। সেই ইস্যুতে মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি, কিন্তু স্পিকার সেই প্রস্তাব খারিজ করে দেন। এর পরই উত্তেজনা চরমে পৌঁছয়।

আরও পড়ুনঃ পাক নাগরিক দম্পতির মৃত্যুকে ঘিরে মুম্বইয়ে চাঞ্চল্য, খুন-আত্মহত্যার সন্দেহ পুলিশের

বিধানসভার বাইরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেন, “স্পিকার একদিনে দু’রকম ভাষা বলছেন। বাইরে কেউ কিছু বললে সেটার আলোচনা ভিতরে হবে না, এই যুক্তি দিয়েছিলেন আগে। এখন আবার বাইরে বলা কথায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস নিচ্ছেন।”

Advertisement
ads

প্রসঙ্গত, পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলায় ২৬ জন শহিদের স্মরণে রাজ্য বিধানসভায় মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেনাবাহিনীর (Indian Army) সাহসিকতার প্রশংসা করেন। কিন্তু শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রী নাকি পাকিস্তানের প্রশংসা করেছেন। শুভেন্দুর মন্তব্য, “পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এমন প্রশংসা করেন না, যতটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পাকিস্তানের হয়ে ব্যাট করে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে ছোট করার চেষ্টা করছেন।”

শুভেন্দুর এই মন্তব্যের পরই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay), ইন্দ্রনীল সেন (Indranil Sen), অরূপ বিশ্বাস (Aroop Biswas)-রা স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতেই আজ তদন্তের নির্দেশ দেন স্পিকার। দুই ইস্যুকে কেন্দ্র করে বিধানসভার রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে।

Continue Reading
Advertisement