অপারেশন সিঁদুর
বিজেপি কর্মীদের ওপর বাধা, তৃণমূল ও পুলিশকে দায়ী করল মোদী সমর্থকরা
ডিজিটাল ডেস্কঃ আলিপুরদুয়ারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার প্যারেড গ্রাউন্ডে তিনি দুটি সভায় অংশগ্রহণ করবেন — একটিতে সরকারি কর্মসূচি এবং অন্যটিতে বিজেপির (BJP) দলীয় জনসভা।
তবে প্রধানমন্ত্রী মোদীর জনসভা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আসা বিজেপি কর্মীদের বাস যাত্রায় বাধার অভিযোগ তোলা হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। বিশেষ করে কোচবিহারের (Cooch Behar) দিনহাটা (Dinhata) এলাকায় বিজেপি কর্মীদের বহনকারী একটি বাসে ভাঙচুর চালানোর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার কারণে সংশ্লিষ্ট এলাকা উত্তেজনায় উত্তাল হয়ে ওঠে।
আরও পড়ুনঃ বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ, আলিপুরদুয়ারে মোদির মুখে কূটনৈতিক বার্তা আশঙ্কা
বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, শুধু দিনহাটা নয়, উত্তরবঙ্গের বহু এলাকায় একইভাবে বিজেপি কর্মীদের জনসভায় পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল ও পুলিশ প্রশাসন কাগজপত্রের কারণে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হয়রানি করছে। কিন্তু পুলিশ সূত্রে এসব অভিযোগকে খারিজ করে বলা হয়েছে, “সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে, রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকে মানসিক প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।”
প্রধানমন্ত্রী মোদী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক মঞ্চে উপস্থিত থেকে জেলা জুড়ে সিটি গ্যাস সরবরাহ (City Gas Distribution) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ প্রকল্পের বাজেট ১০১০ কোটি টাকা, যা আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রায় আড়াই লক্ষ পরিবারের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিশ্চিত করবে।
এরপর দুপুর ৩টের দিকে বিজেপির জনসভার মঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেবেন মোদী। রাজনৈতিক মহল মনে করছে, এই জনসভাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে উত্তেজনা বাড়তে পারে, তাই প্রশাসনিক সতর্কতা গ্রহণ করা হয়েছে।
