ভারত ভাগ করার উসকানিমূলক ভিডিও শেয়ারের অভিযোগে এক যুবক গ্রেফতার
Connect with us

হামলা

ভারত ভাগ করার উসকানিমূলক ভিডিও শেয়ারের অভিযোগে এক যুবক গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) আবহে সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী বক্তব্য প্রচারের অভিযোগে বহরমপুর (Berhampore) থেকে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃতের নাম আসমত শেখ (Asmat Sheikh)। বাড়ি বহরমপুর থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে তাকে হেফাজতে নেওয়া হয়।

অভিযোগ, আসমত শেখ তার ফেসবুক প্রোফাইলে একটি উসকানিমূলক ভিডিও শেয়ার করেছিল, যেখানে এক অজ্ঞাতপরিচয় ইসলামিক ধর্মগুরু ভারতের ভৌগোলিক অখণ্ডতা ভেঙে টুকরো করার ডাক দিচ্ছে। ভিডিওটিতে খোলাখুলিভাবে ভারতকে বিভিন্ন অংশে ভাগ করার আহ্বান জানানো হয়। পুলিশের দাবি, এই ভিডিওটি সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে, সেই আশঙ্কাতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই পোস্ট চোখে পড়তেই পুলিশের কাছে একাধিক সাধারণ নাগরিক অভিযোগ করেন। তারপরেই তৎপরতা শুরু করে বহরমপুর থানার পুলিশ। দ্রুত তদন্ত করে শনাক্ত করা হয় অভিযুক্তকে এবং বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ধৃতকে জেরা করা হচ্ছে। পাশাপাশি, ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দেওয়া হয়েছে। গোটা ঘটনার বিষয়ে সাইবার ক্রাইম শাখাকেও জানানো হয়েছে।

Advertisement
ads

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন (Baisaran) এলাকায় জঙ্গি হামলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দেশজুড়ে মতপার্থক্য দেখা যায়। কেউ কেউ জঙ্গি হামলার তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন, অন্যদিকে কিছু ব্যক্তি পরোক্ষে জঙ্গিদের পক্ষ নিয়ে পোস্ট করেছেন, যা তদন্তকারী সংস্থার নজরে এসেছে।

এমন প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। আপাতত, বহরমপুরের এই ঘটনা ফের একবার বোঝাল, দেশবিরোধী পোস্টের ক্ষেত্রে প্রশাসন কোনওরকম ছাড় দিচ্ছে না।

Continue Reading
Advertisement