হামলা
জরুরি বৈঠকে রাহুল গান্ধী ও মোদী, সুরক্ষাবিষয়ক আলোচনা সঞ্চালিত
ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে উপস্থিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পহলগামে (Pahalgam) জঙ্গি হামলার পর এই প্রথমবারের মতো মোদী বিরোধী দলনেতাকে ডেকে বৈঠকে আলোচনায় বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval), স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্তাব্যক্তিরা।
সূত্রের মতে, এই বৈঠকটি মূলত দেশটির জাতীয় নিরাপত্তা এবং সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েই ছিল। এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিং (Rajeshkumar Singh) বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া, সকালে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং (Air Chief Marshal AP Singh) এবং নৌবাহিনীর প্রধান মোদীর সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেন।
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের সব রাজ্যকে আগামী ৭ মে একটি বৃহত্তর নিরাপত্তা মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে। সিভিল ডিফেন্স কর্মীরা আগুন, বোমা বর্ষণ, এবং ধ্বংসস্তূপের উদ্ধার অভিযানসহ একযোগে এই মহড়া চালাবে।
