"স্কুলে ফিরে যান, সরকারই বেতন দেবে"— এসএসসি আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী
Connect with us

হাই কোর্ট

“স্কুলে ফিরে যান, সরকারই বেতন দেবে”— এসএসসি আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসএসসি-র মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সমস্যা মেটেনি এখনও। তাতে ক্ষুব্ধ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা, আন্দোলন থামানোর বদলে এবার প্রকাশ্যেই যোগ্য-অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবি তুলে সোমবার থেকে ধর্নায় বসেছেন তাঁরা। কলকাতায় এসএসসি ভবনের সামনে এই অবস্থান বিক্ষোভ চলছেই। এই প্রেক্ষিতে মঙ্গলবার মেদিনীপুরের এক সরকারি কর্মসূচি থেকে সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর কথায়, “যাঁরা আন্দোলনে বসেছেন, তাঁদের বলছি—অন্যদের কথায় ভুলে যাবেন না। সরকারই আপনাদের বেতন দেয়, উস্কানিদাতারা নয়। স্কুলে ফিরে যান, ক্লাস নিন।” একইসঙ্গে বিজেপি ও সিপিএমকে এক সূত্রে টেনে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এরা কেবল পিআইএল করে বাংলাকে পিছিয়ে দিতে চায়। আমরা চাকরি দিই, আর ওরা কোর্টে গিয়ে চাকরি খায়!”

আরও পড়ুনঃ ৩৭০ তুলে সন্ত্রাস শেষ? পহেলগাঁও কাণ্ডে মোদীর দাবিকে কটাক্ষ তৃণমূল নেতাদের

তিনি আরও বলেন, “আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডে সমাধান করে দিতাম। আমি তো কলকাতায় নেই, মেদিনীপুরে রয়েছি। তবে ভয় পাবেন না, আইনি পথেই সমাধান হবে।” প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আইনি অনুমতি না থাকায় এখনও পর্যন্ত তালিকা প্রকাশ সম্ভব হয়নি। তবে দ্রুত রিভিউ পিটিশন দাখিল করা হবে।

Advertisement
ads

প্রাক্তন বাম সরকারের সময় নিয়োগপ্রক্রিয়াও প্রশ্নের মুখে তুলেছেন মমতা। তাঁর প্রশ্ন, “তখন কি কম লোককে চাকরি দেওয়া হয়েছিল? আজ নিজেদের অতীত ভুলে প্রাথমিক শিক্ষকদের ৩৫ হাজার চাকরি বাতিলের দাবি জানানো হচ্ছে!” চাকরিপ্রার্থীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আরজি—“এই প্রচণ্ড গরমে বসে না থেকে স্কুলে ফিরে যান। সুপ্রিম কোর্ট প্রথমে বেতন বন্ধ করেছিল, পরে আমরা পিটিশন করে তা চালু করিয়েছি। প্রয়োজন হলে আবার রিভিউতে যাব। আমাদের আইনজীবীরা কাজ করছেন, একটু সময় দিন।”

উত্তরপ্রদেশ ও ত্রিপুরার উদাহরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “ওখানে হাজার হাজার শিক্ষক চাকরি হারিয়ে রাস্তায়, কেউ আজও চাকরি ফেরত পায়নি। সেখানে আমাদের সরকার আদালতে লড়াই করছে আপনাদের চাকরি ফেরাতে।”

এদিকে আন্দোলনরতদের একাংশ জানিয়েছেন, যতদিন না তালিকা প্রকাশ হচ্ছে, তাঁদের অবস্থান চলবে। সরকার কীভাবে এই জটের সমাধান করে, এখন সেটাই দেখার।

Advertisement
ads
Continue Reading
Advertisement