নিকাশি নালার কাজের কারণে হাওড়ায় প্রতিবেশীকে খুন, অভিযুক্ত গ্রেপ্তার
Connect with us

খুন

নিকাশি নালার কাজের কারণে হাওড়ায় প্রতিবেশীকে খুন, অভিযুক্ত গ্রেপ্তার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়ার শ্যামপুর থানার বারগ্রাম গ্রামপঞ্চায়েতের গড়চুমুতে নিকাশি নালার কাজ নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে, যেখানে নিহতের নাম গৌতম বেরা (৩৫)। অভিযুক্ত বাসুদেব মণ্ডলকে শ্যামপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌতম বেরা এবং বাসুদেব মণ্ডলের মধ্যে নিকাশি নালার কাজ নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। শনিবার সকালেও এই বিষয়ে ঝামেলা হয়। অভিযোগ, সেই সময় বাসুদেব মদ্যপ অবস্থায় গৌতম বেরা’র স্ত্রীকে গালিগালাজ করেন। গৌতম তখন বাড়িতে ছিলেন না। পরবর্তীতে, দুপুরে গৌতম বাড়িতে ফিরে আসলে ফের বাকবিতণ্ডা শুরু হয়। তখনই বাসুদেব ঘর থেকে ছুরি এনে গৌতম বেরা’কে আঘাত করেন।

আরও পড়ুনঃপ্রাক্তন প্রেমিকার ঠিকানায় ৩০৮টি পার্সেল পাঠিয়ে ‘ডিজিট্যাল প্রতিশোধ’ নিলেন প্রেমিক!

ঘটনার পর গৌতম বেরা’কে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গৌতমের পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্যামপুর থানার পুলিশ অভিযুক্ত বাসুদেব মণ্ডলকে গ্রেপ্তার করে। বারগ্রাম গ্রামপঞ্চায়েতের সদস্য রামানন্দ সরকার জানিয়েছেন, বাসুদেব পূর্বেও মদ্যপ অবস্থায় একাধিক বার ঝামেলা তৈরি করেছেন এবং পঞ্চায়েতের হস্তক্ষেপে সেই সব ঝামেলা মেটানো হয়েছিল। শনিবারের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement