অশান্তি থেকে হত্যাকাণ্ড, ট্যাংরায় বাইক পার্কিং ঘিরে উত্তেজনা
Connect with us

রাজ্যের খবর

অশান্তি থেকে হত্যাকাণ্ড, ট্যাংরায় বাইক পার্কিং ঘিরে উত্তেজনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ট্যাংরার মথুর বাবু লেনে ঘটে গেল এক রক্তাক্ত ঘটনা। পার্কিং সংক্রান্ত বচসা গড়ালো চূড়ান্ত পরিণতির দিকে—প্রাণ গেল এক মোবিল ব্যবসায়ীর। অভিযোগ উঠেছে, প্রতিবেশীর হাতেই খুন হয়েছেন ওই ব্যক্তি। নিহতের নাম অরুন গুপ্ত। এলাকায় মোবিল বিক্রির ব্যবসা করতেন তিনি।

সূত্রের খবর, শনিবার রাতে অরুণ গুপ্তর সঙ্গে এক পণ্যবাহী গাড়ির চালকের ঝামেলা শুরু হয়। বাইক পার্কিং নিয়ে শুরু হয় তর্কবিতর্ক। সেই বচসা মুহূর্তেই রূপ নেয়, চরম উত্তেজনায়। অভিযোগ, চালকের পাশে থাকা কয়েকজন স্থানীয় যুবক, আরিয়ান সাউ ও গৌরব সাউ নামে দু’জন ব্যক্তি, এবং তাদের দুই তুতো ভাই রাজেশ সাউ ও রবি সাউ মিলে অরুণ গুপ্তকে মারধর করে। স্থানীয়দের দাবি, তারা একপ্রকার নির্মমভাবে অরুণবাবুর ওপর চড়াও হয়।

আরও পড়ুনঃ শিকলে বাঁধা, মাটিতে হাঁটানো—কেরলের বেসরকারি সংস্থায় মধ্যযুগীয় কায়দায় শাস্তি কর্মীদের

বহু চেষ্টায় আহত অবস্থায় অরুণ গুপ্তকে দ্রুত NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিত্‍সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্যাংরা থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু করে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর একাংশের দাবি, ওই গাড়ি চালক ও অভিযুক্ত যুবকরা বহুদিন ধরেই দাদাগিরি করে, এলাকায় পার্কিং জোনে প্রভাব বিস্তার করছিল। ইতিমধ্যেই গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক কাজ করছে।

Advertisement
ads

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এই ঘটনাকে ‘খুন’ হিসেবে গণ্য করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের জেরা করে বিস্তারিত তথ্য জোগাড়ের চেষ্টা চলছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় ট্যাংরা থানার এক আধিকারিক। স্থানীয় বাসিন্দারা কাঁদতে কাঁদতে জানিয়েছেন, অরুণবাবু একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। কখনোই ঝামেলায় জড়াতেন না। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও মহল্লা দু’ই গভীর শোকস্তব্ধ।

Continue Reading
Advertisement