শিক্ষায় শৃঙ্খলা আনতে বেতের প্রয়োজনীয়তা নিয়ে হাই কোর্টের পর্যবেক্ষণ
Connect with us

ভাইরাল খবর

শিক্ষায় শৃঙ্খলা আনতে বেতের প্রয়োজনীয়তা নিয়ে হাই কোর্টের পর্যবেক্ষণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে বেড়ে চলা উচ্ছৃঙ্খলতা ও আইন ভাঙার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেরল হাই কোর্ট। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলার অভাব লক্ষণীয়। এই প্রেক্ষাপটে শিক্ষকদের হাতে আবারও বেতের লাঠি ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে আদালত।

বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণন জানিয়েছেন, শিক্ষকদের হাতে বেত থাকা মানেই তা ব্যবহার করতে হবে—এমন নয়। বরং এটি প্রতীকীভাবে উপস্থিত থাকলেই অনেক ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হতে পারে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে অনেক আগেই শিক্ষকদের কাছ থেকে শাস্তির এই উপায় কেড়ে নেওয়া হয়েছিল। তবে অনেকেই মনে করছেন, এর ফলে সুফলের চেয়ে কুফলই বেশি দেখা যাচ্ছে। কেরল হাই কোর্ট মনে করে, শিক্ষার্থীদের মধ্যে বেপরোয়া মনোভাব ও অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, অহেতুক বিতর্ক ও আইনি জটিলতার ভয়ে শিক্ষকরা তাঁদের কর্তব্য যথাযথভাবে পালন করতে পারছেন না।

আরও পড়ুনঃ মদ্যপদের হাতে আক্রান্ত তরুণী! প্রতিবাদী বাবা, চাঞ্চল্য রায়গঞ্জে

সম্প্রতি, কেরলের এক শিক্ষকের বিরুদ্ধে বেত্রাঘাতের অভিযোগ ওঠে, যা নিয়ে ফৌজদারি মামলা দায়ের করেন এক অভিভাবক। মামলাটি উচ্চ আদালতে পৌঁছলে বিচারপতি সংশ্লিষ্ট শিক্ষককে জামিন দেন এবং জানান, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে পুলিশের উচিত সঠিকভাবে তদন্ত করা। বিচারপতি আরও বলেন, শিক্ষকদের হুমকি দেওয়া, তাঁদের উপর শারীরিক আক্রমণ বা ঘেরাওয়ের মতো ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগের। এই প্রবণতা বন্ধ করতেই শিক্ষকদের চাইলে বেত সঙ্গে রাখার অনুমতি দেওয়া যেতে পারে। তাঁর মতে, শিক্ষকের হাতে একটি বেত থাকা মানসিকভাবে শিক্ষার্থীদের সংযত রাখতে সাহায্য করবে এবং কোনও অসামাজিক কাজ করার আগে তাদের ভাবতে বাধ্য করবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement