ভয়ঙ্কর তুষার ধস বদ্রীনাথে! বরফের স্তুপে আটকে প্রায় ৫০ জন
Connect with us

দেশের খবর

ভয়ঙ্কর তুষার ধস বদ্রীনাথে! বরফের স্তুপে আটকে প্রায় ৫০ জন

Dwip Narayan Chakraborty

Published

on

আচমকাই উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে তুষার ধস। এদিন শুক্রবার বদ্রীনাথ এলাকায় কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকাই তুষার ধস নামে। সেখানেই আটকে পড়েন অন্তত ৫৭ জন শ্রমিক। ইতিমধ্যেই ধসে আটকে পড়া শ্রমিকদের জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। একই সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বর্ডার রোডস অর্গাাইজেশনের সদস্যেরা।

এদিন ভারত-চিন সীমান্তের কাছে মানা গ্রামে তুষার ধসের কারণে আটকে পড়েছেন অন্তত ৫৭ জন শ্রমিক। সেই সময় ওই গ্রামের রাস্তায় কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ খবরের আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬ জন শ্রমিককে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় সেনা ছাউনিতে আনা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন – ইমামবাড়া হাসপাতালে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর! নেপথ্যে কি কারণ?

বৃহস্পতিবার সকাল থেকেই লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে। প্রাথমিক ভাবে জানতে পারা যাচ্ছে, ওই ৫৭ জন শ্রমিক বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন।

Advertisement
ads

ভয়াবহ ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, অত্যন্ত দুঃখের খবর। তুষারধসে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে গিয়েছেন। ইতিমধ্যেই তাদের উদ্ধারকাজ শুরু হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকেন।

আরও পড়ুন – গঙ্গা, যমুনা, সরস্বতীর পাশাপাশি জনগণের কাছেও ক্ষমা চাইলেন মোদী! কিন্তু কেন?

Continue Reading
Advertisement