বিশ্বের খবর
চিকিৎসকের লালসার শিকার রোগী! ৩০০ রোগীকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন শল্য চিকিৎসকের বিরুদ্ধে
চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়ণের অভিযোগ নিয়ে শোরগোল। চিকিৎসা করতে আসা ৩০০ জন রোগীকে ধর্ষণ করার অভিযোগ উঠলো ফ্রান্সের এক শল্য চিকিৎসকের বিরুদ্ধে। তাঁর নাম জো লু স্কোয়ারেনক। বয়স ৭৪ বছর। জানাগিয়েছে যেসব রোগীকে যৌন নিপীড়ন করতেন তাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এমনকি ওই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগে জানতে পেরে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তদন্ত করে অনেক গুলো পুতুল খুঁজে পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই চিকিৎসক যৌন কর্মে ওই পুতুল গুলো ব্যবহার করতেন বলে। এছাড়াও প্রায় ৩লাখ টাকার অশ্লীল ছবি পান পুলিশ।
আরও পড়ুন – বিয়ের রাতে রহস্য মৃত্যু স্বামীর! দেহ আগলে সারারাত বসে রইলেন স্ত্রী, কি এমন ঘটলো?
জোর করে চিকিৎসকের লালসার শিকার হওয়া রোগীদের গড় বয়স ১১ বছর। তবে তাঁর বিরুদ্ধে এক বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ এবং ৭০ বছর বয়সী একজনকে যৌন নিপীড়ন করার অভিযোগ রয়েছে। যৌন নিপীড়নের শিকার ২৯৯ জনের মধ্যে ২৫৬ জনই শিশু ছিল এবং তাদের বয়স ১৫ বছরের কম ছিল বলে জানা যাচ্ছে।
এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে চার শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছিল। ২০২০ সালের ডিসেম্বরে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। যার মধ্যে দুজন তাঁর ভাতিজি। ২০০৫ সালের শেষ দিকে শিশুদের যৌন নিপীড়নের ছবি অনলাইন থেকে নামানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ওই চিকিৎসক। সেবার আদালত তাঁকে চার মাসের কারাদণ্ড দিয়েছিলেন।
এবার ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগে দায়ের করে মামলা শুরু হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তিন দশকেরও বেশি সময় ধরে রোগীদের শিকার লালসার বানিয়েছেন চিকিৎসক। যদিও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক।
আরও পড়ুন – অপারেশন ডেভিল হান্ট! শয়তানের খোঁজ অপারেশন চলছে বাংলাদেশে!
