রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে হাজির ব্যক্তি। অভিনব প্রতিবাদে চক্ষু চড়কগাছ সকলের
Connect with us

রাজ্যের খবর

রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে হাজির ব্যক্তি। অভিনব প্রতিবাদে চক্ষু চড়কগাছ সকলের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ মে : করোনা আবহে যখন তোলপাড় গোটা রাজ্য তখন রাজভবনের সামনে অভিনব বিক্ষোভ এক ব্যক্তির৷ রীতিমতো ভেড়ার পাল নিয়ে রাজভবনের সামনে হাজির ওই ব্যক্তি।

এদিকে সেই ভেড়ার পাল আর সংশ্লিষ্ট ব্যক্তির কাণ্ড কারখানা দেখে হতবাক নিরাপত্তারক্ষীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নাজেহালও হতে হয় তাঁদের। জানা গিয়েছে, সিটিজেন এগেনস্ট ডার্টি পলিটিকিস অ্যান্ড কোর্পোরেশন নামে একটি সংগঠনের পক্ষ থেকে ওই ব্যক্তি রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখান। কিন্তু, কেন এমন উদ্ভট কর্মসূচি? ওই ব্যক্তি জানান, “ভেড়াকে তার সঠিক জায়গাতেই নিয়ে আসা হয়েছে। যেখানে মানুষ অক্সিজেন পাচ্ছেন না, বেড পাচ্ছেন না একজন মুখে কুলুপ এঁটে বসে আছেন। তাই এই প্রতিবাদ।” রাজভবনের গেটের সামনে ভেড়ার পাল নিয়ে বসতেই তাঁকে সেখান থেকে সরিয়ে দেন পুলিশকর্মীরা। উল্লেখ্য, নারদা কান্ডে রাজ্যের দুই মন্ত্রী, বিধায়ক ও প্রাক্তন মেয়রের গ্রেফতারের ঘটনায় সোমবার তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। নিজাম প্যালেসের পাশাপাশি রাজভবনের সামনে এসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। লকডাউনে শিকেয় ওঠে সামাজিক দুরত্ববিধি। মানা হয় না কোনো সরকারী নিয়ম। কার্যত গোটা ঘটনার জন্যই রাজ্যপালকে দায়ী করে ভেড়ার পাল নিয়ে ওই ব্যক্তি রাজভবনের সামনে হাজির হয় বলে ধারণা রাজনৈতিক মহলের।

https://youtu.be/HS0-p3GIsGQ

Continue Reading
Advertisement