"দায়িত্ব নিয়ে কাজ করুন"ভারত মহাসাগরে রকেট ভেঙে পড়ায় চিনকে তোপ নাসার
Connect with us

বিশ্বের খবর

“দায়িত্ব নিয়ে কাজ করুন”ভারত মহাসাগরে রকেট ভেঙে পড়ায় চিনকে তোপ নাসার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১১ মে : মহাকাশেও নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চিন। ‘তিয়ানহে মহাকাশ স্টেশন’ নামের সেই স্টেশনটি উৎক্ষেপণ করার আগে চলছে পরীক্ষামূলক কাজকর্ম।

গত ২৮ এপ্রিল ওই স্টেশনের একটি মডিউল পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়। তাকে বয়ে নিয়ে যায় লং মার্চ ৫বি রকেট। উৎক্ষেপণ সফলও হয়েছিল। কিন্তু তার ভিতরের ১০০ ফুট লম্বা একটি অংশ রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর তারপর তা তীব্রগতিতে ছুটে আসে পৃথিবীর অভিমুখে।কার্যত রকেটটির উপরে কোনও নিয়ন্ত্রণ ছিল না চিনের। ফলে নিউ ইয়র্ক কিংবা মাদ্রিদের মতো শহরে তা আছড়ে পড়ার শঙ্কা ঘণীভূত হচ্ছিল ক্রমশঃ৷ অবশেষে সব চিন্তার অবসান ঘটিয়ে ভারত মহাসাগরের বুকে ভেঙে পড়ল রকেটটির ধ্বংসাবশেষ। এ নিয়ে নাসার বিল নেলসনের বক্তব্য, মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত দেশগুলির আরও সাবধান হওয়া উচিত। মহাজাগতিক কোনও বস্তুর প্রভাব পৃথিবীর উপর কীভাবে পড়তে পারে, তা ভেবে তবেই কাজে হাত দেওয়া উচিত। নয়তো বড় বিপদ হবেই। এই পরিস্থিতিতে উভয় সংকটে চিন। রকেট ভেঙে পড়ায় মহাকাশে নিজেদের প্রভাব বিস্তারের স্বপ্ন চুরমার হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে মুখও পুড়েছে বেজিংয়ের।

Continue Reading
Advertisement