দলবিরোধী মন্তব্যের জের। শোকজ করা হল সিপিএমের প্রাক্তন বিধায়ককে
Connect with us

রাজনীতি

দলবিরোধী মন্তব্যের জের। শোকজ করা হল সিপিএমের প্রাক্তন বিধায়ককে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ মে : দলবিরোধী মন্তব্যের জেরে তন্ময় ভট্টাচার্য কে শো-কজ করল সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। প্রাক্তন বিধায়কের অবশ্য দাবি, “কমিউনিস্ট পার্টিতে এটাকে শোকজ বলে না। জেলা পার্টি আমার নামে একটি বিবৃতি দিয়েছে।”

একুশের ভোটে বামেদের ভরাডুবি। কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট করেও একটি আসনেও জিততে পারল না তারা। উল্টে হাত ছাড়া হয়ে গেল উত্তর দমদমের মতো জেতা আসনও। এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এমন ফলাফলের পরই দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন তিনি৷ তাঁর কথায়, “দলীয় নেতৃত্বের একাংশ বলে আমরা ভোটে হারজিত নিয়ে চিন্তিত নই। আমরা রাস্তায় আছি। আমাদের দল সংসদীয় রাজনীতিকে গ্রহণ করেছে। সেখানে হারজিতের ওপরেই প্রাসঙ্গিকতা নির্ভর করে। যে নেতারা রাস্তায় থাকার কথা বলতেন, তাঁদের হাতে একটা ফুটো বাটি ধরিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে জনতাৌ।”এখানেই থামেননি তিনি, মন্তব্য করেন “পুরো সিস্টেমটা (দলের) আজ উলঙ্গ হয়ে গিয়েছে।” তন্ময় ভট্টাচার্যের দাবি, দলের কয়েকজন পলিটব্যুরো সদস্য ব্যক্তিগত সম্পত্তির মতো করে দল পরিচালনা করেন। তাঁরা মানুষের চাহিদার কথা না জেনে সিদ্ধান্ত চাপিয়ে দেন। এভাবেই কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট চাপিয়ে দেওয়া হয়েছে দলীয় কর্মীদের ওপর।এই মন্তব্যের জেরে বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলা কমিটির তরফে শোকজ নোটিশ পাঠানো হয় তন্ময় ভট্টাচার্যকে। চিঠিতে জেলা কমিটির তরফে উল্লেখ করা হয়েছে, তন্ময়বাবুর মতামত ব্যক্তিগত। দল তা অনুমোদন করে না। কেন দল বিরোধী মন্তব্য তার জন্য তন্ময়বাবুকে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।উল্লেখ্য, ২০১৬ সালে দমদম উত্তর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তম্নয় ভট্টাচার্য। এবারও ওই কেন্দ্র থেকেই ভোটের লড়ে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পরাজিত হন এই বাম নেতা।

Continue Reading
Advertisement