ইরান রাজি আলোচনা করতে, তবে ট্রাম্প নয়! ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনায় জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা
Connect with us

বিশ্বের খবর

ইরান রাজি আলোচনা করতে, তবে ট্রাম্প নয়! ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনায় জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার (Ceasefire Plan) প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আমেরিকা। তবে এই আলোচনা প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শুরু হয়েছে কূটনৈতিক দড়ি টানাটানি। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের বদলে ভাইস প্রেসিডেন্ট (Vice President) জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা করতে বেশি আগ্রহী। তেহরানের বক্তব্য, এর আগে জ্যারেড কুশনার কিংবা স্টিভ উইটকফের মতো ট্রাম্পের ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনার মাঝেই তাদের ওপর হামলা হয়েছিল, তাই ‘ট্রাম্পের লোকেদের’ ওপর তাদের আর কোনো আস্থা (Trust) নেই।

যদিও হোয়াইট হাউসের (White House) পক্ষ থেকে এই দাবিকে ‘বিদেশি ভুয়ো প্রচার’ (Foreign Disinformation) বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্ট একাই আলোচনাকারী দল (Negotiating Team) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এই প্রক্রিয়ায় জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও-র যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্ক টাইমসের (New York Times) প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই ১৫ দফা পরিকল্পনার মূলে রয়েছে তিনটি প্রধান শর্ত। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি (Nuclear Program) পুরোপুরি বন্ধ করা, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (Uranium Enrichment) স্থগিত রাখা এবং নাতাঞ্জ ও ফোর্ডোর মতো কেন্দ্রগুলি বন্ধ করা। দ্বিতীয়ত, হামাস, হিজবুল্লা বা হুথিদের মাধ্যমে চালানো ‘ছায়াযুদ্ধ’ (Proxy War) বন্ধ করতে হবে। এবং তৃতীয়ত, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (Ballistic Missiles) সংখ্যা সীমিত করতে হবে। এই সব শর্ত মানলে বিনিময়ে তেহরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা (Sanctions) থেকে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন দেখার, ইরান এই কঠিন শর্তাবলীতে শেষ পর্যন্ত রাজি হয় কি না।

Advertisement
ads
Developer