ভাইরাল খবর
বঙ্গ বিজেপির নতুন কমিটি প্রকাশ! বাদ পড়লেন দিলীপ ঘোষ সহ শুভেন্দু ও সুকান্ত মজুমদার
ডিজিটাল ডেস্কঃ অবশেষে প্রকাশিত হল বঙ্গ বিজেপির রাজ্য কমিটি (BJP State Committee)। তবে ৩৫ জনের এই রাজ্য কমিটিতে তাৎপর্যপূর্ণভাবে জায়গা পেলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিষয়টি নিয়ে বিজেপির অন্দরে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনই চাঞ্চল্য ছড়িয়েছে দিলীপ অনুগামীদের মধ্যেও। শুধু দিলীপ ঘোষই নন, রাজ্য কমিটিতে নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition) এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Union Minister)।
অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায় (Tapas Roy) রাজ্য কমিটিতে স্থান পাওয়ার পাশাপাশি রাজ্য সহ সভাপতি (State Vice President) পদে দায়িত্ব পেলেন। একইভাবে পুরনো মুখদের মধ্যে তনুজা চক্রবর্তী (Tanuja Chakraborty)-কেও রাজ্য সহ সভাপতি করা হয়েছে। একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী থাকা তনুজাকে দীর্ঘদিন গুরুত্বহীন রাখা হয়েছিল, এবার শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) হাত ধরে তাঁর পুনর্বাসন হল।
প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দিলীপ ঘোষকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছিলেন। তার পর থেকেই মাঠে নেমে পড়েন তিনি। এই আবহে রাজ্য কমিটিতে তাঁর নাম না থাকা নিয়ে জল্পনা বেড়েছে। গত বছরের জুলাইয়ে শমীক রাজ্য সভাপতি হওয়ার পর দুর্গাপুজোর আগেই কমিটি ঘোষণার কথা থাকলেও আদি-নব্য কোন্দলে তা পিছিয়ে যায়। ভোটের মুখে প্রকাশিত এই ৩৫ জনের কমিটিতে মহিলা সদস্য সাতজন, যা মোটের উপর ২০ শতাংশ।


