রায়গঞ্জ বিধানসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই! মনোনয়ন জমা দিলেন ১৪ জন প্রার্থী, একনজরে তালিকা
Connect with us

উত্তর দিনাজপুর

রায়গঞ্জ বিধানসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই! মনোনয়ন জমা দিলেন ১৪ জন প্রার্থী, একনজরে তালিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার দামামা বেজে গিয়েছে। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফায় যে ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার রায়গঞ্জ। ৬ই এপ্রিল মনোনয়নপত্র জমার মেয়াদ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, এই আসনে মোট ১৭টি মনোনয়ন জমা পড়েছে। তবে স্ক্রুটিনি (Scrutiny) এবং প্রার্থী বিন্যাসের পর বর্তমানে রায়গঞ্জে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ১৪ জন প্রার্থীর মধ্যে ৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের (Political Parties) প্রতীক নিয়ে লড়ছেন এবং ৫ জন রয়েছেন নির্দল (Independent) প্রার্থী হিসেবে। বিজেপি (BJP) প্রার্থী হিসেবে কৌশিক চৌধুরী ২টি এবং সিপিআইএম (CPIM) প্রার্থী হিসেবে জীবানন্দ সিংহ ৩টি করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একনজরে দেখে নিন রায়গঞ্জ কেন্দ্রের হেভিওয়েট প্রার্থীদের তালিকা:

  • বিজেপি: কৌশিক চৌধুরী

  • তৃণমূল কংগ্রেস: কৃষ্ণ কল্যাণী

  • কংগ্রেস: মোহিত সেনগুপ্ত

  • সিপিআইএম: জীবানন্দ সিংহ

  • বিএসপি: মন্টু কুমার মন্ডল

  • এসইউসিআই: মাধবীলতা পাল

এছাড়াও আম জনতা উন্নয়ন পার্টি, নর্থ বেঙ্গল পিপলস পার্টি এবং ‘আমরা বাঙালি’ সংগঠনের প্রার্থীরা লড়াইয়ে রয়েছেন। অন্যদিকে, নির্দল হিসেবে সবিনয় দাস, মহঃ রফিক আলম, ফকিরা মহম্মদ, আনওয়ারুল হক এবং দ্বারিকনাথ বর্মন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Advertisement
ads

উল্লেখ্য, ৭ই এপ্রিল মনোনয়নপত্রগুলির তথ্য যাচাই বা স্ক্রুটিনি করা হচ্ছে। ৯ই এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের (Withdrawal) শেষ দিন। ওই দিন বিকেলের পরই নিশ্চিত হওয়া যাবে যে ২৩শে এপ্রিল ইভিএম-এ (EVM) মোট কতজন প্রার্থীর নাম ও প্রতীক থাকছে। উত্তর দিনাজপুরের মোট ৯টি আসনেই প্রথম দফায় ভোট হতে চলেছে।