বিশ্বের খবর
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও! সত্যিই কি সুস্থ সুপ্রিম লিডার? কী বার্তা দিল তেহরান
ডিজিটাল ডেস্কঃ ইরানের (Iran) সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের (Mojtaba Khamenei) শারীরিক অবস্থা এবং মৃত্যু জল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে যখন তীব্র চাঞ্চল্য চলছে, ঠিক তখনই তাঁর একটি নতুন ভিডিও প্রকাশ করল ইরান। সম্প্রতি ইজরায়েলি সংবাদমাধ্যমে (Israeli media) দাবি করা হয়েছিল যে, মোজতবার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাঁকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। সেই সমস্ত গুঞ্জন ও জল্পনা পুরোপুরি উড়িয়ে দিতেই ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা (News agency) মেহর এই ভিডিওটি প্রকাশ্যে এনেছে।
প্রকাশিত ১২ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মোজতবা খামেনেই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় একদল অনুগামীর (Supporters) সঙ্গে বসে আলোচনা করছেন। তবে ভিডিওটি ঠিক কবে এবং কোন পরিস্থিতিতে রেকর্ড করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ফলে তাঁর বর্তমান অবস্থান বা স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে চলা জল্পনা পুরোপুরি কাটেনি।
” مجتبى خامنئي يظهر للمره الاولى منذ توليه منصب المرشد”
.
.
” نشرت وكالة مهر نيوز المقربه من الحرس الثوري مشاهد للمرشد الإيراني الجديد مجتبى خامنئي
.” وحتى اللحظه لا احد يعرف تاريخ تصوير الفيديو
حيث تدعي الوكاله ان المشاهد حديثه. pic.twitter.com/USbHEMEzzx— 🇹🇷Perde Arkası خلف الستار (@perde_arkasi1) August 9, 2026
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা (USA) ও ইজরায়েলের যৌথ সামরিক হামলায় (Joint military attack) তাঁর বাবা তথা তৎকালীন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন। এরপর মোজতবা দেশের সর্বোচ্চ নেতার (Supreme Leader) দায়িত্ব গ্রহণ করলেও দীর্ঘদিন জনসমক্ষে আসেননি। এমনকি বাবার শেষকৃত্যেও তাঁকে দেখা যায়নি। এর আগে বিদেশি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, বিমান হামলায় (Airstrike) তাঁর মুখ ও অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি জীবন-মৃত্যুর লড়াই লড়ছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর আগে স্বীকার করেছিলেন যে, সুপ্রিম লিডারের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা অত্যন্ত কঠিন। তবে খামেনেইয়ের কার্যালয় থেকে বারবার দাবি করা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ রয়ে ছেন এবং গোপন ঘাঁটি (Secret Base) থেকেই সমস্ত সরকারি কাজ পরিচালনা করছেন। শত্রুপক্ষের ছড়ানো ভুয়ো খবর (Fake news) ও বিভ্রান্তি প্রতিহত করতেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
