বিশ্বের খবর
‘হ্যাভ আ ব্রেক, কথাটা সিরিয়াসলি নিয়েছে চোরেরা!’ ১২ টন কিটক্যাট চুরির ঘটনায় রসিকতা ও উদ্বেগ নেসলের
ডিজিটাল ডেস্কঃ সাধারণত চোরেরা সোনা বা হিরে চুরির ছক কষে, কিন্তু এবার ইউরোপে ঘটল এক আজব ‘চকোলেট হাইস্ট’ (Chocolate Heist)। ইতালির কেন্দ্রীয় উৎপাদন কেন্দ্র থেকে পোল্যান্ডে (Poland) যাওয়ার পথে মাঝরাস্তা থেকেই গায়েব হয়ে গেল ১২ টন ওজনের ৪ লক্ষ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট (KitKat) চকোলেট বার বোঝাই বিশালাকার ট্রাক।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়া এই চকোলেটগুলো তাদের নতুন সিরিজের পণ্য ছিল। শনিবার পর্যন্ত গাড়ি বা পণ্যসামগ্রীর কোনো হদিশ (Trace) পাওয়া যায়নি। এই ঘটনায় নেসলে (Nestle) কর্তৃপক্ষ যেমন চিন্তিত, তেমনই রসিকতা করতেও ছাড়েননি তাঁদের মুখপাত্র। ব্র্যান্ডের বিখ্যাত স্লোগান উল্লেখ করে তিনি বলেন, “আমরা মানুষকে কিটক্যাটের সাথে একটু বিরতি (Break) নিতে উৎসাহিত করি, কিন্তু মনে হচ্ছে চোরেরা বিষয়টি বেশি আক্ষরিকভাবে (Literally) নিয়ে ফেলেছে এবং ১২ টন চকোলেট নিয়ে সত্যিই বড় ব্রেক নিয়ে নিয়েছে।”
Whoever stole all those KitKat’s https://t.co/fell5TnJkU pic.twitter.com/TVSgGjjQz7
— vids that go hard (@vidsthatgohard) March 29, 2026
তবে মজার আড়ালে বড়সড় ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছে কোম্পানিটি। নেসলে জানিয়েছে, এই বিপুল পরিমাণ চুরির ফলে ইউরোপের কিছু দেশের সুপারমার্কেটে (Supermarket) এই ক্রাঞ্চি ওয়েফার চকোলেটের ঘাটতি (Shortage) দেখা দিতে পারে। এছাড়াও আশঙ্কা করা হচ্ছে, চুরি হওয়া এই পণ্যগুলো অবৈধ বিক্রয় চ্যানেলে (Unauthorized channels) প্রবেশ করতে পারে। তবে প্রতিটি বারে থাকা ইউনিক ব্যাচ কোড (Batch Code) স্ক্যান করে চুরি হওয়া পণ্য শনাক্ত করা সম্ভব বলে কোম্পানিটি ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করেছে। বর্তমানে স্থানীয় পুলিশ (Local Police) এই রহস্যজনক চুরির তদন্ত শুরু করেছে। নেসলে জানিয়েছে, অপরাধীরা এখন অনেক বেশি জটিল কৌশল (Sophisticated tactics) ব্যবহার করছে, যা বিশ্বজুড়ে কার্গো চুরির প্রবণতা বাড়িয়ে দিচ্ছে।
