শুভেন্দুর মনোনয়ন যাত্রায় সারথি দিলীপ ঘোষ! ছাব্বিশের লড়াইয়ে কি মিটল আদি-নব্য সংঘাত?
Connect with us

ভাইরাল খবর

শুভেন্দুর মনোনয়ন যাত্রায় সারথি দিলীপ ঘোষ! ছাব্বিশের লড়াইয়ে কি মিটল আদি-নব্য সংঘাত?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বঙ্গ বিজেপির অন্দরে কি তবে মান-অভিমানের বরফ গলতে শুরু করেছে? সোমবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশকে (Nomination Filing) কেন্দ্র করে হলদিয়ার রাস্তায় যে ছবি ধরা পড়ল, তা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। এদিন পুরনো সব দ্বন্দ্ব ভুলে বিরোধী দলনেতার পাশে ট্যাবলোতে (Tableau) দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

এদিন সকালে রেয়াপাড়ায় পুজো সেরে হলদিয়ার কদমতলায় ‘বিজয় সংকল্প সভা’য় যোগ দেন শুভেন্দু। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) ধর্মেন্দ্র প্রধান। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (Procession) বের করা হয়। সেখানে শুভেন্দুর পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় দিলীপ ঘোষকে। যদিও তিনি মাত্র ৩০ মিনিটের জন্য এই মিছিলে অংশ নিয়েছিলেন এবং মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনে আসন বদল এবং পরাজয়ের পর থেকে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর দূরত্ব নিয়ে রাজনৈতিক মহলে (Political circles) প্রচুর চর্চা হয়েছিল। এমনকি ঘনিষ্ঠ মহলে শুভেন্দুর বিরুদ্ধে একাধিকবার বিস্ফোরক মন্তব্য (Explosive remarks) করেছিলেন দিলীপ।

তবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে ছাব্বিশের ভোটের আগে দুই নেতাকে ফের কাছাকাছি আনার চেষ্টা সফল হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে মহিষাদলের প্রার্থী সুভাষ পাঁজা ও হলদিয়ার প্রার্থী প্রদীপকুমার বিজলিও মনোনয়ন জমা দেন। হলদিয়া মহকুমা শাসকের (Sub-Divisional Officer) দপ্তরে মনোনয়ন জমা দিয়ে শুভেন্দু জানান, বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল (Disciplined party) এবং দল যা নির্দেশ দেবে, তিনি ও দিলীপবাবু তা অক্ষরে অক্ষরে পালন করবেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অন্তর্ঘাতের আশঙ্কা কাটিয়ে কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই ঐক্যের ছবি তুলে ধরা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement