দেশ
গোর্খা দের সাংবিধানিক অধিকার নিয়ে আলোচনা, দ্রুত সমাধানের প্রতিশ্রুতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ নয়াদিল্লিতে আজ গোর্খা সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA)। বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রায়। গোর্খা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দার্জিলিং-এর সংসদ সদস্য শ্রী রাজু বিস্তা, যিনি গোর্খাদের সমস্যাগুলি উত্থাপন করেন এবং দ্রুত সমাধানের আবেদন জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বাস দেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকারের অগ্রাধিকারের মধ্যে গোর্খা সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও সুরক্ষা রয়েছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই গোর্খাদের সমস্যাগুলির সমাধান করবে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) বৈঠকে উপস্থিত ছিলেন-
- কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন।
- ভারতের রেজিস্ট্রার জেনারেল শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ।
- জনজাতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রী রৌমুয়ান পাইতে।
- এছারাও রাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে দার্জিলিং, তরাই ও দুয়ার্স সংক্রান্ত নানা বিষয় বিশদে আলোচনা হয় এবং স্পষ্টভাবে জানানো হয় যে এই এলাকার সমস্যাগুলির সমাধানে কেন্দ্রীয় সরকার অত্যন্ত সংবেদনশীলভাবে কাজ করছে।
এছারাও গোর্খা পক্ষের প্রতিনিধিত্ব করেন-
- দার্জিলিং-এর বিধায়ক শ্রী নীরজ জিম্বা।
- কালচিনি বিধায়ক শ্রী বিশাল লামা।
- জিএনএলএফ প্রধান শ্রী মন ঘিসিং।
- জিএমজে প্রধান শ্রী বিমল গুরুং।
- সিপিআরএম সভাপতি শ্রী জেবি রাই।
- গোরানিমো প্রধান শ্রী দাওয়া পক্ষিন।
- সুমুমো প্রধান শ্রী বিকাশ রাই।
- ড. কল্যাণ দেওয়ান।
- জিএমজে-এর সাধারণ সম্পাদক শ্রী রোশন গিরি।
- জিএনএলএফ-এর সাধারণ সম্পাদক শ্রী নার বাহাদুর ছেত্রী।
