বিধানসভা ভোটে ঝাঁপাতে প্রস্তুত বিজেপি, ডিসেম্বর থেকে নিয়মিত প্রচারে কেন্দ্রীয় নেতৃত্ব
Connect with us

ভাইরাল খবর

বিধানসভা ভোটে ঝাঁপাতে প্রস্তুত বিজেপি, ডিসেম্বর থেকে নিয়মিত প্রচারে কেন্দ্রীয় নেতৃত্ব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election 2026) সামনে রেখে সর্বশক্তি নিয়ে প্রস্তুত হচ্ছে বিজেপি। রাজ্য দখলের লক্ষ্যেই ডিসেম্বর মাস থেকে টানা বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং দিল্লির শীর্ষ নেতৃত্ব। শুক্রবার বিজেপি রাজ্য নেতৃত্বের বৈঠকের পরই এই তথ্য জানা গেছে।

বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) আগেই বলেছিলেন—“এবার বাংলায় থাবা বসাতে না পারলে আর কখনওই হবে না।” তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও বাস্তবে সেই রাজনৈতিক পরিস্থিতিই সামনে এসেছে। তাই বছরের শেষ থেকেই প্রচারের গতি বাড়াতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপি সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানালেন, তারা প্রধানমন্ত্রীর কাছে ১০টি বিভাগে ১০টি কর্মসূচির আবেদন করেছিলেন। ইতিমধ্যেই কয়েকটি বিভাগে কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাকিগুলিও শীঘ্রই হবে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় আসবেন।

Advertisement
ads

বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল (Sunil Bansal) নির্দেশ দিয়েছেন, ডিসেম্বর থেকেই প্রতিটি কেন্দ্রে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি (Corruption), স্বজনপোষণ (Nepotism) সহ নানা ইস্যু তুলে ধরে পথসভা (Roadshow) শুরু করতে হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে তিনদিন প্রবাসে (3-day stay) থেকে জনসংযোগ ও প্রচার চালাতে হবে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনসল, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, সুব্রত ঠাকুর, শংকর ঘোষ, খগেন মুর্মু-সহ রাজ্য নেতারা। আলোচনা ঘিরে মূল বিষয় ছিল—ডিসেম্বর থেকে মোদি-শাহদের ধারাবাহিক প্রচার।

তবে তৃণমূলের কটাক্ষ, “দিল্লির নেতাদের এনে বাংলায় জেতা যাবে না, কারণ বিজেপির সংগঠন দুর্বল (Weak Organisation)।”
আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন। তার আগেই পুরো শক্তি নিয়ে ময়দানে নামছে বঙ্গ বিজেপি

Advertisement
ads
Continue Reading
Advertisement