প্রজাতন্ত্র দিবসের আগে রেড রোডে দুর্ঘটনা, ফিরল ২০১৬ সালের ভয়াবহ স্মৃতি
Connect with us

দুর্ঘটনা

প্রজাতন্ত্র দিবসের আগে রেড রোডে দুর্ঘটনা, ফিরল ২০১৬ সালের ভয়াবহ স্মৃতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগে ফের নিরাপত্তা-শঙ্কা কলকাতার (Kolkata) প্রাণকেন্দ্রে। শনিবার সকালে রেড রোডে (Red Road) সেনার কুচকাওয়াজের মহড়া চলাকালীন একটি বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতিতে ঢুকে পড়ার চেষ্টায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও শেষ পর্যন্ত বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, তবু এই ঘটনা কুচকাওয়াজ-পূর্ব নিরাপত্তা ব্যবস্থা (26th January Security) নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় সাতটা নাগাদ রেড রোডে সেনা কুচকাওয়াজের মহড়া চলছিল। সেই সময় কালো রঙের একটি স্কোডা অক্টাভিয়া (Skoda Octavia) অত্যন্ত দ্রুত গতিতে রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের (Park Street) দিকে এগোতে থাকে। কর্তব্যরত পুলিশকর্মীরা (Police) গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গার্ডরেলে সজোরে ধাক্কা মারে গাড়িটি।

সংঘর্ষের ফলে গাড়িটির বাঁ দিকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির ভিতরে ৩ থেকে ৪ জন কম বয়সি ছেলেমেয়ে ছিলেন এবং গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার (Maidan Police Station) পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটির বিমা (Insurance) ও দূষণ সংক্রান্ত শংসাপত্রের (Pollution Certificate) মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় ধরা পড়ার ভয়েই চালক পালানোর চেষ্টা করে থাকতে পারেন বলে পুলিশের অনুমান। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads

এই ঘটনার পরেই নতুন করে উঠে এসেছে রেড রোডের নিরাপত্তা নিয়ে পুরনো আতঙ্ক। কারণ, এই ঘটনা শহরবাসীকে ফিরিয়ে নিয়ে গেছে ২০১৬ সালের ১৩ জানুয়ারির ভয়াবহ স্মৃতিতে। সেবার সাধারণতন্ত্র দিবসের মহড়ার সময় খিদিরপুর রোড দিক থেকে একটি অডি (Audi) গাড়ি একের পর এক ব্যারিকেড ভেঙে রেড রোডে ঢুকে পড়ে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) অফিসার অভিমন্যু গৌড়। দীর্ঘ তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও, সেই ঘটনার স্মৃতি আজও তাজা।

নতুন করে ঘটনার পুনরাবৃত্তি নিরাপত্তা বলয় আরও কড়া করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে। প্রজাতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানের আগে রেড রোড ও সংলগ্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে কি না, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে।

Continue Reading
Advertisement