ইরান যুদ্ধে আমেরিকাকে টানার অভিযোগ! জবাবে মুখ খুললেন নেতানিয়াহু
Connect with us

বিশ্বের খবর

ইরান যুদ্ধে আমেরিকাকে টানার অভিযোগ! জবাবে মুখ খুললেন নেতানিয়াহু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান-ইজ়রায়েল যুদ্ধের (Iran-Israel War) আবহে ইজ়রায়েল জোর করে আমেরিকাকে এই দ্বন্দ্বে জড়িয়েছে এমন জল্পনা সরাসরি নস্যাৎ করে দিলেন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ধরনের রিপোর্টকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ (Motivated propaganda) বলে অভিহিত করেছেন। তাঁর মতে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বার্থ (US interest) বিবেচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছেন এবং তাঁকে কেউ প্রভাবিত করছে এমন ভাবাটাও হাস্যকর।

নেতানিয়াহু দাবি করেছেন, গত ২১ দিন ধরে চলা ইজ়রায়েল-আমেরিকার যৌথ বিমান হামলার (Joint airstrike) ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল (Ballistic missile) তৈরির ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে। যদিও এই দাবির স্বপক্ষে তিনি কোনো অকাট্য প্রমাণ পেশ করতে পারেননি। বরং তাঁর সাংবাদিক সম্মেলন চলাকালীনই ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল ধেয়ে আসে ইজ়রায়েলের দিকে।

তবে যুদ্ধের এই পর্যায়ে ওয়াশিংটন ও তেল আভিভের মধ্যে কিছুটা টানাপোড়েন (Tension) লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ইরানের ‘সাউথ পার্স’ গ্যাস ফিল্ডে (Gas field) ইজ়রায়েলি হামলার কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইঙ্গিত দিয়েছেন যে, রাগের বশবর্তী হয়ে এ ধরণের পরিকাঠামোয় হামলা চালানো উচিত হয়নি। ট্রাম্পের সেই ‘অনুরোধ’ মেনে আপাতত গ্যাসক্ষেত্রে হামলা বন্ধ রাখার কথা জানিয়েছেন নেতানিয়াহু। তা সত্ত্বেও তিনি স্পষ্ট করেছেন, ইরান বর্তমানে ধ্বংসের পথে এবং তাদের সামরিক শক্তি (Military strength) দিন দিন দুর্বল হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement