ফের অগ্নিকাণ্ডের ঘটনা স্ট্র্যান্ড রোডে। আগুন বহুতলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়
Connect with us

রাজ্যের খবর

ফের অগ্নিকাণ্ডের ঘটনা স্ট্র্যান্ড রোডে। আগুন বহুতলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩১ মার্চ : সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো রাজধানী। বুধবারের সকালে ৮:৪০ নাগাদ আগুন লাগে কলকাতার স্ট্র্যান্ড রোডের একটি বহুতলে। মিনিট পাঁচেকের মধ্যেই ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছয়।

এরপর ফের ৩টি ইঞ্জিন আসে। চার তলায় আগুন নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কর্মীদের চেষ্টায় ইতিমধ্যেই বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। ওই বহুতলের নীচের তলায় রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা।
তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সম্ভাবত শটসার্কিট থেকেই আগুন ছড়িয়েছে। যদিও স্বস্তির খবর আগুন ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।স্ট্র্যান্ড রোডে রেল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই ফের বিপত্তি। চলতি মাসের শুরুতেই রেল অফিসে আগুন লাগে। দমকল, পুলিসের কর্মী, আরপিএফের জওয়ানসহ ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। ভয়াবহ এই ঘটনায় নড়েচড়ে বসে রেল। ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পূর্ব রেল। সেই রেশ কাটতে না কাটতে ফের স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Continue Reading
Advertisement