বিশেষ অভিযান চালিয়ে ব্রাউনসুগার ও আগ্নেয়াস্ত্র সমেত আটক আন্তঃরাজ্য পাচার চক্রের চার দুষ্কৃতি, তোলা হল আদালতে
Connect with us

মালদা

বিশেষ অভিযান চালিয়ে ব্রাউনসুগার ও আগ্নেয়াস্ত্র সমেত আটক আন্তঃরাজ্য পাচার চক্রের চার দুষ্কৃতি, তোলা হল আদালতে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৫ মার্চ : গোপনে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃরাজ্য পাচার চক্রের চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো মালদা জেলা পুলিশ। সোমবার জেলা পুলিশ প্রশাসনের বিশেষ বাহিনী গাজোলের টোলপ্লাজা ও বিহারের সুলতানগঞ্জ থেকে ব্রাঊন সুগার, আগ্নেয়াস্ত্র সমেত ওই চারজনকে আটক করর।

পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত ওই চারজনের নাম রিন্টু আলম, রাকেশ কুমার,কংগ্রেস সিং ও মুর্শেদ আলম। এদের মধ্যে রিন্টু মালদার কালিয়াচকের বাসিন্দা। অন্যদিকে বাকী তিনজন প্রতিবেশী রাজ্য বিহারের খাগরিয়া জেলার বাসিন্দা। এদিন গোপনে খবর পেয়ে গাজোলের টোলপ্লাজা থেকে আগ্নেয়াস্ত্র সমেত একজনকে আটক করা হয়। পরে বিহারের সুলতানগঞ্জ থেকে ব্রাউন সুগার, নগদ টাকা সমেত তিনজনকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি ম্যাগাজিন কার্তুজ, ২৬০ গ্রাম ব্রাউনসুগার, নগদ ২৪হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ জানিয়েছেন, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নির্দেশমত মালদা থানার পুলিশ আধিকারিক ও অন্যান্য আধিকারিকেরা যৌথ অভিযান চালিয়ে গাজোলের টোলপ্লাজা থেকে এই দুষ্কৃতিদের আটক করা হয়। আন্তঃরাজ্য পাচার চক্রে সঙ্গে জড়িত এই চার দুষ্কৃতি। গাজোলের পাশাপাশি এদিন অভিযান চালানো হয় বিহারের সুলতানগঞ্জেও। আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও টাকা উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে। পাশাপাশি এই আন্তঃরাজ্য পাচার চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।এদিন ধৃত চারজনকে তোলা হয় মালদা জেলা আদালতে।যদিও আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।