উপত্যকায় নাশকতার ছক জঙ্গিদের, পুলিশের জালে এক পড়ুয়া
Connect with us

দেশ

উপত্যকায় নাশকতার ছক জঙ্গিদের, পুলিশের জালে এক পড়ুয়া

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ মার্চ : সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যোগাযোগ এবং তাদের ব্যবহার করেই উপত্যকায় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। বুধবার গাড়ি বোঝাই বিস্ফোরক রাখার আগেই জম্মু-কাশ্মীরে পুলিশের জালে ধরা পড়ল এক পড়ুয়া।

জম্মু-কাশ্মীরের অবন্তীপুয়ার দীর্ঘদিন ধরেই নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। আর এখবরের আঁচ পেয়ে কড়া নজরদারি শুরু করেছিল পুলিশ। মেসেজিং অ্যাপ টেলিগ্রাফ এর মাধ্যমে পড়ুয়াদের নাশকতার কাজে ব্যবহার করতে চেয়েছিল জঙ্গীরা। আর এ বিষয়ে খোঁজখবর শুরু করতেই বুধবার পুলিশের জালে ধরা পড়ল সাহিল নাজির নামে এক পড়ুয়া। সাহিল নাজিরের সূত্র ধরেই পরবর্তী সময়ে আরো দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মারুতি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। পুলিশি জেরায় সাহিল জানিয়েছে, বিগত কয়েকদিন ধরেই এ বিস্ফোরণের পরিকল্পনা ছিল তার তবে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তার সাথে যোগাযোগ করেছিল দুষ্কৃতীরা। এমনকি গাড়ি যোগাড় করার জন্য তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল জঙ্গিরা। জেরায় সাহিল নিজের অপরাধ স্বীকার করার পাশাপাশি পূর্বে একটি গ্রেনেড হামলার সঙ্গেও সে জড়িত ছিলো বলে জানা গিয়েছে। তবে মূল চক্রীদের ধরার জন্য তল্লাশি অভিযানে নেমেছেন পুলিশ আধিকারিকেরা।

Continue Reading
Advertisement