বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের দখল নিয়ে বিতর্ক, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দাবি তৃণমূল-বিজেপি উভয়রই
Connect with us

মালদা

বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের দখল নিয়ে বিতর্ক, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দাবি তৃণমূল-বিজেপি উভয়রই

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৮ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের রাজনৈতিক সমীকরন কে ঘিরে তীব্র আলোড়ন ছড়ালো সোমবার। উল্লেখ্য রাজ্যে ক্ষমতায় আসার পর ৩৭ আসন বিশিষ্ট জেলা পরিষদের দখল নেয় তৃণমূল কংগ্রেস।

কিন্তু সোমবার আচমকাই তৃণমূলের চৌদ্দজন বিজেপি তে যোগ দিয়েছেন বলে দাবী করে বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল নেতৃত্বের দাবী জেলা পরিষদ এখনো তাদেরই দখলে রয়েছে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত মালদার তৃণমূল কংগ্রেস শিবির। নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যার খেসারত দিতে হয়েছে গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনেও। দীর্ঘদিন এই জেলার দলীয় পর্যবেক্ষক হিসেবে নিজেও কাজ করেছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেস পরিচালিত মালদ জেলা পরিষদের রাজনৈতিক বিন্যাস নিয়ে প্রশ্ন দেখা দেয়৷ শেষ পর্যন্ত আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সোমবার জেলা পরিষদের দখল আদৌ তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে।। বিজেপি নেতৃত্বের দাবি সোমবার তৃণমূল কংগ্রেসের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল সহ ১৪ জন বিজেপিতে যোগ দেওয়ায় জেলা পরিষদে বিজেপি বিজেপির আসন বেড়ে দাঁড়াল ১৯। স্বাভাবিকভাবে এই মুহুর্তে তারাই সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদে। এদিকে এই খবর পাওয়া মাত্রই ড্যামেজ কন্ট্রোলে আসরে নামেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মৌসম বেনজির নূরের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈঠক। তৃণমূল কংগ্রেস নেতৃত্বর দাবি, মালদা জেলা পরিষদে এখনও সংখ্যাগরিষ্ঠ তারাই।

Continue Reading
Advertisement