করোনা আবহে অনিশ্চিত ঐতিহাসিক লর্ডস ময়দানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, খোঁজ শুরু বিকল্প ভেন্যুরও
Connect with us

খেলার খবর

করোনা আবহে অনিশ্চিত ঐতিহাসিক লর্ডস ময়দানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, খোঁজ শুরু বিকল্প ভেন্যুরও

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৭ মার্চ: করোনা আবহে লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ১৮ জুন লর্ডসের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড। মূলত করোনা আবহে লর্ডস থেকে করতে পারে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চালাচ্ছে আইসিসি। সেখানে করোনা সংক্রমণ ইতিমধ্যে বেড়েই চলেছে। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আয়োজন করেছিল ইংল্যান্ড। পরবর্তীতে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের অংশ নেয় ইংল্যান্ড। তবে সবকটি সিরিজই হয়েছিল সাউদাম্পটনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রস্তুত কি না সে বিষয়ে নজর রাখছে আইসিসি। পাশাপাশি লর্ডসের মত ঐতিহাসিক ময়দানে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হলে সেখানে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রাখা যাবে কি না, সে বিষয়েও নজর রাখছে আইসিসি। পাশাপাশি বিকল্প ভেন্যুও খুঁজে দেখছে তারা।

Continue Reading
Advertisement