মিড ডে মিলের ডিম ভাইয়ের জন্য পকেটে! ছোট্ট দিদির অফুরন্ত ভালোবাসার ভিডিও ভাইরাল
Connect with us

রাজ্যের খবর

মিড ডে মিলের ডিম ভাইয়ের জন্য পকেটে! ছোট্ট দিদির অফুরন্ত ভালোবাসার ভিডিও ভাইরাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মগরাহাটের (Magrahat) একটি প্রাথমিক স্কুলের ছোট্ট ছাত্রী খুশি করের (Khushi Kar) ভালোবাসার গল্প এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। মাত্র ছয় বছর বয়সেই ভাইয়ের প্রতি তার মায়া ও দায়িত্ববোধ মন ছুঁয়ে নিয়েছে নেটিজেনদের।

মগরাহাটের জয়েন খান ফ্রি প্রাইমারি স্কুলের (Jojen Khan Free Primary School) প্রথম শ্রেণির ছাত্রী খুশি। বাবা শম্ভু কর পেশায় টোটোচালক (Toto Driver), মা পল্লবী কর গৃহবধূ। অভাবের সংসার হলেও খুশির মুখে সবসময় হাসি লেগে থাকে।

স্কুলে প্রতি বুধবার মিড ডে মিল (Mid Day Meal)-এ ডিম দেওয়া হয়। সম্প্রতি শিক্ষক সাদ্দাম হোসেন (Saddam Hossain) খাওয়ার সময় লক্ষ্য করেন, খুশির পাতে ডিম নেই। তিনি জানতে চান, “তোর ডিম কোথায়?” হাসিমুখে খুশির উত্তর, “পকোটে।” অর্থাৎ ডিমটি সে নিজের জামার পকেটে রেখে দিয়েছে।

Advertisement
ads ads

শিক্ষক অবাক হয়ে কারণ জানতে চাইলে খুশি জানায়, “আমি তো প্রতিদিন খাই, ভাই এক দিন খাক।” ছোট ভাইয়ের জন্য নিজের প্রাপ্য ডিম তুলে রাখার এই ঘটনায় মুগ্ধ হন শিক্ষক ও সহপাঠীরা।

জয়েন খান ফ্রি প্রাইমারি স্কুলে (School) বর্তমানে ১৮৫ জন পড়ুয়া এবং পাঁচজন শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষক তপন পর্বত জানান, খুশি বরাবরই এমন মনের পরিচয় দেয়।

স্কুলের পক্ষ থেকে পরে খুশিকে ব্যাগ, রং পেনসিল, আঁকার খাতা ও অন্যান্য উপহার দেওয়া হয়। তার বাবা শম্ভু কর মেয়ের এই আচরণে আবেগাপ্লুত হয়ে বলেন, বয়স কম হলেও খুশির চিন্তাভাবনা অনেক পরিণত।

একটি ডিমের মূল্য হয়তো খুব বেশি নয়, কিন্তু ভাইয়ের জন্য সেটি জমিয়ে রাখা খুশির ভালোবাসা (Love) আজ মানুষের কাছে হয়ে উঠেছে এক বড় মানবিক বার্তা।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads