উত্তর দিনাজপুর
রায়গঞ্জে নাবালক নিগ্রহ কাণ্ডে গ্রেফতার ২! মাখনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জের জগদীশপুরে নাবালক নিগ্রহের (Minor Abuse) ঘটনাকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে পুলিশ (Police)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার (Arrest) করেছে রায়গঞ্জ থানার অধীন ভাটল ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম তসলিম মহঃ (৩৩) এবং ইব্রাহিম (৫৮)। তাঁদের বাড়ি ২ নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খাঁড়ি সরিয়াবাদ গ্রামে। রবিবার তাঁদের রায়গঞ্জ জেলা ও দায়রা আদালতে (District & Sessions Court) পেশ করা হয়েছে।
অভিযোগ, জগদীশপুর এলাকার এক নাবালককে মাখনা চুরির (Theft) অপবাদ দিয়ে হাত বেঁধে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, নির্যাতনের (Assault) সেই ঘটনার ভিডিও (Video) মোবাইলে ধারণ করে সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনায় বাধা দিতে গেলে আক্রান্ত হন নাবালকের মা।
পরিবারের দাবি, ওই নাবালক বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। সেই সময় তাকে চুরির অভিযোগে আটক করে কাদায় ফেলে মারধর করা হয়। অভিযোগ, তার হাত বেঁধে রাখা হয় এবং বস্তায় (Sack) ভরে অন্যত্র ফেলে দেওয়ারও চেষ্টা চলছিল।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে ভাটল ফাঁড়িতে লিখিত অভিযোগ (Complaint) দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত (Investigation) চলবে আইন অনুযায়ী। নাবালকের উপর নির্যাতনের ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
