বাংলায় ৫ হাজার মানুষের বিপুল কর্মসংস্থান! ডানকুনিতে ৬০০ কোটি টাকা ঢালছে লাক্স কোজি
Connect with us

ভাইরাল খবর

বাংলায় ৫ হাজার মানুষের বিপুল কর্মসংস্থান! ডানকুনিতে ৬০০ কোটি টাকা ঢালছে লাক্স কোজি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগে আরও এক বড় সংযোজন। হুগলির ডানকুনিতে (Dankuni) প্রায় ৬০০ কোটি টাকার (Investment) বিনিয়োগে লাক্স কোজি (Lux Cozi)-র দ্বিতীয় উৎপাদন ইউনিট (Second Unit) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর (Foundation Stone) স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের আগে তিনি গোমাতার সেবা করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ একাধিক নেতা ও মন্ত্রী।

হুগলির ডানকুনি ও চণ্ডীতলার সীমানায় নৈটি এলাকায়, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের (Durgapur Expressway) কলকাতামুখী লেনের পাশে গড়ে উঠছে এই নতুন ইউনিট। সংস্থার দাবি, ১২ লক্ষ বর্গফুট (12 Lakh Sq Ft) এলাকাজুড়ে তৈরি হতে চলা এই কারখানা চালু হলে প্রায় ৩,০০০ থেকে ৫,০০০ মানুষের কর্মসংস্থানের (Employment) সুযোগ সৃষ্টি হবে।

শুধু লাক্স কোজিই নয়, ডানকুনিতে শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উঠে এসেছে জেডি কেবলস (JD Cables)-এর আধুনিক উৎপাদন কেন্দ্র। অত্যাধুনিক (Modern Technology) এই কারখানায় বছরে প্রায় ২৮ হাজার কিলোমিটার বৈদ্যুতিক কেবল (Electric Cable) উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। সংস্থার পরিকল্পনা, এই সম্প্রসারণের মাধ্যমে বছরে প্রায় ৫৮০ কোটি টাকার ব্যবসায়িক (Business) লক্ষ্যমাত্রা অর্জন করা।

বিশেষজ্ঞদের মতে, ডানকুনির উন্নত যোগাযোগ ব্যবস্থা (Connectivity) ও কৌশলগত অবস্থানের কারণে এটি শিল্প বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের শিল্পোন্নয়ন (Industrial Growth) যেমন ত্বরান্বিত হবে, তেমনই স্থানীয় অর্থনীতিও নতুন গতি পাবে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads