দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ! বিজেপির অভিযোগে গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর
Connect with us

ভাইরাল খবর

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ! বিজেপির অভিযোগে গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border) ইস্যু নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে (Home Minister) উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) আপত্তিকর ও কুরুচিকর ভাষায় ভিডিও (Video) পোস্ট করার অভিযোগে মালদার (Malda) এক নেটপ্রভাবী (Influencer) যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তের নাম মুসু ইয়াসমিন (Musu Yasmin)। তিনি মালদা জেলার চাঁচল (Chanchal) থানার মোবারকপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর (Content Creator)। অভিযোগ, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদবিরোধী (Anti-National) বিষয়বস্তু নিয়ে একাধিক ভিডিও প্রকাশ করছিলেন।

এই ঘটনায় শুক্রবার বিজেপির (BJP) পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ (Complaint) দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং প্রায় ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে।

শনিবার অভিযুক্তকে আদালতে (Court) তোলা হয়। এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় চাঁচল থানার সামনে বিজেপি কর্মী-সমর্থকরা জড়ো হয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান।

Advertisement
ads ads

বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। পুলিশকেও সেই দিকটি গুরুত্ব দিয়ে তদন্ত করার আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া (Legal Process) শুরু হয়েছে। অভিযুক্তের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ এবং সংশ্লিষ্ট ভিডিওগুলিও তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Continue Reading
Advertisement ads