ভাইরাল খবর
বারুইপুর থেকে কামদুনি প্রসঙ্গে বড় বার্তা মুখ্যমন্ত্রীর! নির্যাতিতার পরিবারকে সবরকম আইনি সহযোগিতা দিবে রাজ্য
ডিজিটাল ডেস্কঃ বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ির উদ্বোধন এবং নিহত যুবকের পরিবারের সাথে সাক্ষাতের পর এক ঐতিহাসিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের মাটি থেকে পূর্বতন সরকারের মানসিকতা ও বহুচর্চিত কামদুনি কাণ্ড (Kamduni Incident) টেনে এনে এক বড়সড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, “পশ্চিমবঙ্গ সরকার এসব সংবেদনশীল কেসে (Sensitive Cases) কখনও আপস করবে না। এই সরকার কখনও কোনও ঘটনাকে ‘ছোট ঘটনা’, ‘মহিলার লাভ অ্যাফেয়ার্স (Love Affairs) ছিল’ কিংবা ‘সাজানো ঘটনা’ (Fabricated Incident) বলে দায় এড়াবে না।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অতীতের ভুলত্রুটি শুধরে নেওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, যথাযথ নজরদারি বা প্রপার মনিটরিং (Proper Monitoring)-এর অভাবে কামদুনি মামলায় কলকাতা হাইকোর্টে (High Court) যে ধাক্কা খেতে হয়েছিল, তা ঢাকতে এবার এক নজিরবিহীন পদক্ষেপ করছে বর্তমান প্রশাসন। সুপ্রিম কোর্টে (Supreme Court) কামদুনির নির্যাতিতার পরিবারকে সব ধরনের আইনি (Legal) ও লজিস্টিক সহযোগিতা (Logistical Support) করবে বর্তমান রাজ্য সরকার। বারাসত আদালতের দেওয়া রায় হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর এত দিন রাজ্য সরকার যেভাবে বিরোধিতা করছিল, সেই অবস্থান বদলে এবার নির্যাতিতার পরিবারকে আইনজীবী দিয়ে পূর্ণ সাহায্য করা হবে।
পাশাপাশি বারুইপুরের ঘটনা প্রসঙ্গে তিনি পুনর্বার তাঁর বিস্ফোরক অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, “ইন্দ্রজিৎ মণ্ডলের ক্ষেত্রে কোনও মব লিঞ্চিং (Mob Lynching) বা গণপিটুনির ব্যাপার নেই। ওর নাম-পরিচয় দেখেই চিহ্নিত করে খুন করা হয়েছে। ভোটে যারা হেরেছে, বাংলাকে অশান্ত করতে তারাই পিছন থেকে এই ইন্ধন জুগিয়েছে।” তিনি কড়া বার্তা দিয়ে আশ্বস্ত করেন যে, ধৃতদের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (Bharatiya Nyaya Sanhita) অনুযায়ী কঠোরতম ব্যবস্থার পাশাপাশি এই মামলায় এক দৃষ্টান্তমূলক নজির গড়বে রাজ্য সরকার।
