আয়ুষ্মান ভারত না পেলেও চিন্তা নেই! ৫ লক্ষ টাকার নয়া স্বাস্থ্যবিমা যোজনা আনছেন শুভেন্দু
Connect with us

ভাইরাল খবর

আয়ুষ্মান ভারত না পেলেও চিন্তা নেই! ৫ লক্ষ টাকার নয়া স্বাস্থ্যবিমা যোজনা আনছেন শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্বাস্থ্য পরিষেবা (Healthcare) নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের রেজিনগরে (Rejinagar) এক জনসভা থেকে তিনি জানান, যাঁরা কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্য চালু থাকবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা (Chief Minister Health Insurance Scheme)। এই প্রকল্পের অধীনে প্রত্যেক যোগ্য উপভোক্তা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার (Health Insurance) সুবিধা পাবেন বলে ঘোষণা করেন তিনি।

বর্তমানে রাজ্যে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্র (Application Form) পূরণের কাজ চলছে। তবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি দূর করতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে কেউ বাদ পড়লেও তাঁদের জন্য আলাদা স্বাস্থ্যবিমার ব্যবস্থা থাকবে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সাড়ে ছয় কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের সুবিধার আওতায় আনব। যাঁরা কোনও কারণে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার মাধ্যমে ৫ লক্ষ টাকার বিমা (Insurance Coverage) দেওয়া হবে। শুধু রাজ্যের মধ্যেই নয়, ভিনরাজ্যেও যাতে এই বিমার সুবিধা পাওয়া যায়, সেই ব্যবস্থাও করা হবে।”

স্বাস্থ্যবিমা প্রকল্পের পাশাপাশি এদিন একাধিক সরকারি প্রকল্প (Government Scheme) নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) এবং জি রামজি প্রকল্প রাজ্যে সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পে কেন্দ্রের ৬ হাজার টাকার সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ৩ হাজার টাকা যুক্ত করার কথাও ঘোষণা করেন তিনি।

Advertisement
ads ads

পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) প্রসঙ্গও সভায় উঠে আসে। মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Continue Reading
Advertisement ads